দিওয়ালি বাম্পার জিওর, এই রিচার্জে পাবেন পুরো 'ক্যাশব্যাক অফার'
৩৯৯ টাকার জিও রিচার্জে ১০০ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে রিলায়েন্স।
রিলায়েন্স জিও নতুন ধামাকা নিয়ে আসছে দিওয়ালিতে। ৩৯৯ টাকার জিও রিচার্জে ১০০ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে রিলায়েন্স। যাদের এই মুহূর্তে জিও প্যাক অ্যাক্টিভ রয়েছে, রিচার্জ করার প্রয়োজন নেই, তাঁরাও পরের বারের জন্য এখনই অগ্রিম রিচার্জ করে রাখতে পারেন।

এদিন বৃহস্পতিবার ১২ অক্টোবর থেকে শুরু করে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত এই অফার রয়েছে। এরপরে ১৯ অক্টোবর দিওয়ালিতেই নতুন প্ল্যান ঘোষণা করা হবে বলে কোম্পানি সূত্রে জানানো হয়েছে। পাশাপাশি এই অফার জিও প্রাইম মেম্বারদের জন্যই বলে জানিয়েছে রিলায়েন্স।
এর পাশাপাশি ৫০ টাকার মোট ৮টি ক্যাশব্যাক ভাউচার এনেছে জিও। যেটি ১৫ নভেম্বরের পর রিডিমড (ব্যবহার করা) করা যাবে।
ঘটনা হল, এয়ারটেল এখন জিওকে বেশ চাপে ফেলে দিয়েছে। অনেক কম টাকায় ৪জি স্মার্টফোন লঞ্চ করেছে এয়ারটেল। যার ফলে জিওকে কড়া প্রতিযোগিতায় ফেলা গিয়েছে।
এর আগে জিও ৪জি স্মার্টফোন 'এফেক্টিভ জিরো প্রাইস'-এ আনার ঘোষণা করে। ১৫০০ টাকার সেই ফোন ফেরত দিলে পুরো টাকাই ফেরত দেওয়া হবে। পাশাপাশি নানা আকর্ষণীয় প্ল্যানও ঘোষণা করে। তবে এয়ারটেল সহ অন্যান্য সংস্থাও ফের প্রতিযোগিতায় ফেলে দেওয়ায় তা কাটিয়ে উঠতে দিওয়ালি ধামাকা অফারকেই বেছে নিয়েছে জিও।












Click it and Unblock the Notifications