বাজারে ফের আসতে চলেছে নয়া নোট, কত মূল্যের নোট বাজারে আনছে আরবিআই
খুব শীঘ্রই বাজারে নতুন ২০ টাকার নোট আসতে চলেছে।
খুব শীঘ্রই বাজারে নতুন ২০ টাকার নোট আসতে চলেছে। ভারতের রিজার্ভ ব্যাঙ্কের থেকে ছাড়তে চলা মহাত্মা গান্ধী সিরিজের এই ব্যাঙ্কনোটটিতে বর্তমান আরবিআই গভর্নর শশীকান্ত দাসের সাক্ষর থাকবে বলে জানা গিয়েছে।

নতুন কুড়ি টাকার নোটের রং হবে সবজে-হলুদ। এর মধ্যে একদিকে ইলোরা গুহাচিত্র থাকবে, দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা হবে। আরবিআই স্পষ্টভাবে জানিয়েছে, এই নতুন নোট বাজারে চালু হলেও পুরনো যে কুড়ি টাকার নোট চালু আছে তা কোনওভাবেই বাতিল হবে না।

সেই নোটের সমান গুরুত্ব থাকবে। নতুন কুড়ি টাকার নোটের মাঝে মহাত্মা গান্ধীর ছবি থাকবে। একেবারে মাইক্রো লেটারে আরবিআই, ভারত, ইন্ডিয়া ও কুড়ি লেখা থাকবে।
একদিকে যেমন নোটে ইলোরার গুহাচিত্র ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হবে, অন্যদিকে তেমন অশোক স্তম্ভের ছবি থাকবে বলে আরবিআই সূত্রে জানানো হয়েছে।
More From
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications