আরও দামি হবে EMI? RBI-এর ঘোষণা'র আগেই আতঙ্কিত অর্থনীতিবিদরা
নতুন মুদ্রানীতি অর্থাৎ নয়া মনিটরি পলিসি ঘোষণা করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামিকাল বুধবার গুরুত্বপূর্ণ একটি বৈঠক রিজার্ভ ব্যাঙ্কে। যেখানে মনে করা হচ্ছে দ্বিতীয়বারের জন্যে লাগাতার দুমাস রেপো রেট বাড়ানোর ঘোষণা ক
RBI To Hike Interest Rate: নতুন মুদ্রানীতি অর্থাৎ নয়া মনিটরি পলিসি ঘোষণা করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামিকাল বুধবার গুরুত্বপূর্ণ একটি বৈঠক রিজার্ভ ব্যাঙ্কে। যেখানে মনে করা হচ্ছে দ্বিতীয়বারের জন্যে লাগাতার দুমাস রেপো রেট বাড়ানোর ঘোষণা করা হতে পারে।
এমনকি কেন্দ্রীয় ব্যাঙ্ক সিআরআর অর্থাৎ ক্যাশ রিজার্ভ র্যাশিও ঘোষণা করা হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, ছয়জুন থেকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে মুদ্রানীতি কমিটির বৈঠক চলছে। আর সেখানে নেওয়া সিদ্ধান্তই ঘোষণা করা হতে পারে।

মে মাসে ঋণ ব্যয়বহুল হয়ে ওঠে
4 মে, আরবিআই রেপো রেট 40 বেসিস পয়েন্ট বাড়িয়ে 4.40 শতাংশ করেছে। আর এরপরেই সমস্ত ব্যাঙ্ক লোনের বিষয়টি আরও দামি হয়। এর ফলে ইএমআই আরও দামি হয়ে ওঠে। তারপরে আরবিআইও সিআরআর ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে 4.50 শতাংশ করেছে যাতে ব্যাঙ্কিং সিস্টেমে অতিরিক্ত নগদ সরানো যায়। মনে করা হচ্ছে, বুধবার RBI আবারও রেপো রেট 50 বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। তবে সিআরআর যাতে না বাড়ানো হয় সে বিষয়ে অনুরোধ করা হয়েছে।

জুন মাসে সুদের হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে
সুদের হার ফের একবার বাড়ানো হতে পারে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস সম্প্রতি এই বিষয়ে একটি ইঙ্গিত দিয়েছে। যদিও আরবিআইয়ের তরফে এহেন ঘোষণার আগেই বেশ কয়েকটি ব্যাঙ্ক MCLR-এ বৃদ্ধি করেছে। যার ফলে সুদের হার বাড়ানো বিষয়টি আরও গম্ভির হয়েছে। অনেক বিশেষজ্ঞের মতে, RBI তার মুদ্রানীতি কমিটির (MPC) সভায় রেপো রেট 25 থেকে 50 বেসিস পয়েন্ট বৃদ্ধির ঘোষণা করতে পারে। রেপো রেট বর্তমান 4.40 শতাংশ থেকে 4.75 থেকে 4.90 শতাংশে বাড়ানো যেতে পারে। বুধবার সকালে এই বিষয়ে ঘোষণা করা হতে পারে।

রেপো রেট বৃদ্ধির পর ঋণের বোঝা বেড়েছে-
আরবিআই রেপো রেটে 40 বেসিস পয়েন্ট বৃদ্ধির ঘোষণা করে। তারপর থেকে, সরকারি-বেসরকারি ব্যাঙ্ক থেকে হাউজিং ফাইন্যান্স কোম্পানি, হোম লোন থেকে অন্যান্য ধরনের ঋণ, ব্যয়বহুল হয়ে উঠছে। যারা আগেই লোন নিয়ে রেখেছেন তাঁদের ইএমআই আরও বেশিহারে দিতে হচ্ছে। যা অবশ্যই মধ্যবিত্তের উপর বড় চাপ হিসাবেই মনে করা হচ্ছে। তবে যা পরিস্থিতি তাতে ইএমআই আরও দামি হবে বলেই আশঙ্কা অর্থনীতিবিদদের। তবে বুধবার আরবিআইয়ের ঘোষণায় মধ্যবিত্তের বড়সড় ঝটকা লাগতে চলেছে তা একপ্রকাশ নিশ্চিত সবাই।

একেবারে আট-এর নীচে!
2022-23 আর্থিক বছরে ভারতে অর্থনৈতিক বৃদ্ধির হারের ( Economic Growth Rate) পূর্বাভাস কমিয়ে আনল বিশ্ব ব্যাঙ্ক ( World Bank)। তাঁদের পূর্বাভাস অনুযায়ী চলতি আর্থিক বছরে অর্থনৈতিক বৃদ্ধির হার 7.5 শতাংশ থাকতে পারে। যদিও আগে ৮.৭ শতাংশ হারে বৃদ্ধি হবে বলে জানানো হয়েছিল। অর্থাৎ বিশ্বব্যাংক তার এই অনুমান ১ দশমিক ২ শতাংশ কমিয়েছে। একেবারে আট-এর নীচে! এই অবস্থায় আরবিআইএর এই মিটিং এবঙ্গ এরপর তাঁরা কি ঘোষণা করেন সেদিকেই নজর সবার।












Click it and Unblock the Notifications