ফিক্সড ডিপোজিটের জন্য নতুন নিয়ম আরবিআই-এর, মেয়াদ পূর্তিতে টাকা না তুললে গ্রাহকের বড় ক্ষতির সম্ভাবনা
ফিক্সড ডিপোজিটের (fixed deposit) নিয়মে পরিবর্তন করেছে আরবিআই (rbi)। এই পরিবর্তনের ফলে যদি এফডির মেয়াদ পূর্তির পরেও গ্রাহক (customer) তার দাবি না করেন এবং ব্যাঙ্কেই (bank) টাকা পড়ে থাকে, তাহলে সেই এফডির সুদে ক্ষতির ম
ফিক্সড ডিপোজিটের (fixed deposit) নিয়মে পরিবর্তন করেছে আরবিআই (rbi)। এই পরিবর্তনের ফলে যদি এফডির মেয়াদ পূর্তির পরেও গ্রাহক (customer) তার দাবি না করেন এবং ব্যাঙ্কেই (bank) টাকা পড়ে থাকে, তাহলে সেই এফডির সুদে ক্ষতির মুখে পড়তে হতে পারে সেই গ্রাহককে।

নিয়ম না জানতে ক্ষতির সম্মুখীন
যদি আপনি ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন, তাহলে সতর্ক হতে হবে। এফডির মেয়াদ পূর্তির আগে বুদ্ধিমানের কাজ করতে হবে। কেননা রিজার্ভ ব্যাঙ্ক এফডির নিয়মে পরিবর্তন করেছে। যদি কেউ এই নিয়ম না মানেন, তাহলে তাঁকে ক্ষতির মুখে পড়তে হতে পারে।

এফডির ম্যাচিওরিটির ক্ষেত্রে নিয়ম পরিবর্তন
আরবিআই এফডির নিয়মে বড় পরিবর্তন করেছে। এখন থেকে মেয়ার পূর্তির পরে যদি গ্রাহক সময় মতো তার দাবি না করেন, তাহলে তিনি ওই এফডিতে কম সুদ পাবেন। সুদের হার সেভিংস অ্যাকাউন্টের সুদের সমান হবে। বর্তমানে ব্যাঙ্কগুলি সাধারণভাবে ৫ থেকে ১০ বছর মেয়াদি এফডিতে ৫ শতাংশের বেশি সুদ দিয়ে থাকে। যেখানে সেভিংস অ্যাকাউন্টের সুদের হার ৩ থেকে ৪ শতাংশের মধ্যে। কোনও কোনও ব্যাঙ্কে সম্প্রতি সেভিংসে সুদের হার ৩ শতাংশের নিচে নামিয়ে দেওয়া হয়েছে।

নির্দেশ জারি আরবিআই-এর
আরবিআই-এর তরফে নির্দেশ জারি করে বলা হয়েছে, যদি কোনও ফিক্সড ডিপোজিট ম্যাচিওর হয়ে গিয়ে থাকে এবং তার কোন দাবি করা না হয়, তাহলে তা সেভিংস অ্যাকাউন্টের হারে সুদ ধার্য করা হবে। যা এফডির সুদের হারের থেকে অনেকটাই কম। নতুন নিয়ম সব বাণিজ্যিক ব্যাঙ্ক, স্মল ফিনান্স ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক, আঞ্চলিক ব্যাঙ্কের আমানতের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

নতুন নিয়মে যা বলা হয়েছে
ধরা যাক কোনও গ্রাহক ৫ বছরের একটি ফিক্সড ডিপোজিট করেছিলেন। যেটি আজ ম্যাচিওর হয়েছে। কিন্তু গ্রাহক সেই টাকা তুলতে ভুলে গিয়েছেন। তাহলে এব্যাপারে দুটি ভাবে কাজ করা যাবে। এফডির সুদের হার যদি সেই ব্যাঙ্কের সেভিংসের সুদের হারের কম হয়, তাহলে সেই গ্রাহক সেই হারের সুদ পেতে থাকবেন। অন্যদিকে এফডির সুদের হার যদি সেভিংস অ্যাকাউন্টের সুদের হারের বেশি হয় তাহলে মেয়াদ পূর্তির পরে সেই গ্রাহক সেভিংস অ্যাকাউন্টের সুদ পাবেন।

পুরনো নিয়মে যা ছিল
রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়মের আগে, যখন গ্রাহকের ফিক্সড ডিপোজিট ম্যাচিওর হয়েছে, সেই যদি তিনি যদি তার তুলে না নিতেন, তাহলে ব্যাঙ্ক সেই এফডিকে একই সময়ের জন্য বর্ধিত করে দিত। কিন্তু এখন তা আর হবে না। এখন মেয়ার পূর্তিতে যদি টাকা তোলা না হয়, তাহলে এফডির সুদ পাওয়া যাবে না।












Click it and Unblock the Notifications