Indian Rail Business Opportunity: হাওড়া-শিয়ালদহ ডিভিশনের ২০০ টি স্টেশনে ব্যবসার সুযোগ দিচ্ছে রেল
Indian Rail Business Opportunity: বিভিন্ন হস্তশিপ্লের কিংবা ক্ষুদ্রশিল্পের সঙ্গে জড়িত! কিন্তু সেই কাজ সবার কাছে ছড়িয়ে দেওয়ার সুযোগ পাচ্ছেন না? চিন্তা নেই। বাংলার বিভিন্ন শিল্প কিংবা হাতের কাজকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বড় উদ্যোগ ভারতীয় রেলের।
সম্প্রতি ভারত সরকার "ভোকাল ফর লোকাল অ্যান্ড লোকাল টু গ্লোবাল " প্রকল্প নিয়ে এসেছে। যেখানে ভারতীয় এবং দেশের মানুষের তৈরি পণ্য সবার কাছে পৌঁছে (Indian Rail Business Opportunity) দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তা কীভাবে? জানুন-

- Indian Rail Business Opportunity: ২০০ স্টেশনে ব্যবসার বড় সুযোগ
OSOP অর্থাৎ "ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট" স্টলের মাধ্যমে সেই সমস্ত জিনিস বিক্রির সুযোগ রয়েছে। রেলের বিভিন্ন স্টেশনে "ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট" ষ্টল ইতিমধ্যেই আছে। কিন্তু আরও এমন স্টল তৈরির উদ্যোগ পূর্ব রেলের। ইতিমধ্যে এই বিষয়ে জানিয়ে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে রেলের তরফে। যেখানে হাওড়া ডিভিশনের অন্তর্গত প্রায় ১০০টি স্টেশনে এবং শিয়ালদহ ডিভিশনে ও ১০০ টির কাছাকাছি স্টেশনে 'এক স্টেশন এক পণ্য' প্রকল্পে অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান (Indian Rail Business Opportunity) জানানো হয়েছে।
- Indian Rail Business Opportunity: একাধিক স্টেশন
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রকল্পের আওতায় হাওড়া, আদিসপ্তগ্রাম, অম্বিকা কালনা, আরামবাগ, আজিমগঞ্জ জংশন, চন্দননগর, বাঁশবেড়িয়া সহ বিভিন্ন স্টেশনে স্টল তৈরি করা হয়েছে। শিয়ালদহ ডিভিশনে দত্তপুকুর, পিয়ালী, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বনগাঁ, দমদম ক্যান্টনমেন্ট সহ আরও অনেক স্টেশনও এমন স্টল তৈরি (Indian Rail Business Opportunity) করা হয়েছে। সেখানেই সুযোগ রয়েছে ব্যবসা করার।
- Indian Rail Business Opportunity: আবেদন করবেন কীভাবে ?
এই স্টলগুলিতে আবেদনের প্রক্রিয়া খুবই সহজ। স্টেশন ম্যানেজার লেভেলে সাদা কাগজে আপনাকে আবেদন করতে হবে এবং ফি বাবদ আপনাকে সামান্য কিছু টাকা পেমেন্ট করতে হবে রেজিস্ট্রেশনের জন্য (Indian Rail Business Opportunity)। এরপর লটারি হবে, মোট যতজন আবেদনকারী আবেদন করবেন তাদের মধ্যে লটারি হবে। আবেদনকারীদের মধ্যে কারা কতদিনের জন্য ষ্টল পাবেন সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্যই লটারি করা হবে। সবাই যাতে সমান সুযোগ পায় , সেজন্যই ভারতীয় রেলের এই সিদ্ধান্ত।
- Indian Rail Business Opportunity: কত খরচ?
এই স্টলগুলোর জন্য যারা ১৫ দিনের জন্য রেজিস্ট্রেশন করবেন, তাদের জন্য রেজিস্ট্রেশন ফি ১৫০০ টাকা (জিএসটি সহ) এবং ২০ ইউনিট বিদ্যুতের ব্যবহার বিনামূল্যে প্রদান করা হবে। ৩০ দিনের জন্য যারা রেজিস্ট্রেশন করবেন, তাদের জন্য রেজিস্ট্রেশন ফি ২০০০ টাকা (জিএসটি সহ) এবং ৪০ ইউনিট বিদ্যুতের ব্যবহার বিনামূল্যে প্রদান করা হবে। এর বাইরে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের জন্য নির্ধারিত চার্জ প্রযোজ্য হবে। বিস্তারিত তথ্য এবং শর্তাবলী www.er.Indianrailways.gov.in ওয়েবসাইটে (Indian Rail Business Opportunity) পাওয়া যাবে।












Click it and Unblock the Notifications