Post Office Savings Scheme: পোস্ট অফিস স্কিমে মাসে এত টাকা জমা করুন! ১০ বছরে ২০ লক্ষ টাকা পাবেন
Post Office Savings Scheme: বর্তমানে কোনও স্কিমে বিনিয়োগ করলে ঝুঁকি নিতেই হয়। সেই পরিস্থিতিতে কোনও ঝুঁকি ছাড়া ভাল রিটার্ন চাইলে , পোস্ট অফিস আরডি স্কিমে বিনিয়োগ করা যেতে পারে। এটি পোস্ট অফিসের স্মল সেভিংসের অন্তর্ভুক্ত। এখানে বিনিয়োগ করা অর্থ সম্পূর্ণভাবে নিরাপদে থাকে।
কোনও বিনিয়োগকারী মাত্র ১০০ টাকা দিয়েও পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারেন এবং বিনিয়োগ শুরু করতে পারেন। এই স্কিমে বিনিয়োগের সর্বোচ্চ সীমা নেই। নিজের বাজেট অনুযায়ী এই স্কিমে বিনিয়োগ করা যেতে পারে। এই স্কিমটি পাঁচ বছরের জব্য। এখানে জমা টাকার সুদ একইভাবে বেশি হয়। প্রতি ত্রৈমাসিকে এই সুদের টাকা অ্যাকাউন্টে যুক্ত হয়।

পোস্ট অফিস আরডি স্কিমে বর্তমানে ৬.৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। যা ২০২৩-এর ১ এপ্রিল থেকে প্রযোজ্য হয়েছে। কেন্দ্রীয় সরকার প্রতি ত্রৈমাসিকে স্বল্প সঞ্চয়ের সুদের হারের পরিবর্তন করে থাকে।
কোনও বিনিয়োগকারী যদি পোস্ট অফিসের আরডি স্কিমে ১০ বছরের জন্য প্রতিমাসে ১০ বছরের জন্য প্রতি মাসে ১০ হাজার টাকা করে বিনিয়োগ করেন, তাহলে ১০ বছর পরে সেই বিনিয়োগকারী ৬.৫ শতাংশ সুদ-সহ ১৯ লক্ষ ৮০ হাজার টাকা পাবেন।
কেউ যদি প্রতিমাসে ৫ হাজার টাকা করে জমা করেন এবং তা ১০ বছর ধরে চালিয়ে যান, তাহলে তিনি ৬ লক্ষ টাকা জমা করবেন। অন্যদিকে বর্তমান সুদের হার ৬.৫ যদি চলতে থাকে তাহলে ২.৪৬ লক্ষ টাকা সুদ হিসেবে পাওয়া যাবে। সব মিলিয়ে ১০ বছরে পাওয়া যাবে ৮.৪৬ লক্ষ টাকা।
সাধারণভাবে একবছর, দুই বছর বা তার বেশি সময়ের জন্য এই রেকারিং ডিপোজিট স্কিম। তবে সময়ের নিরিখে সুদের হার আলাদা। এই স্কিমে অংশ নিতে গেলে বিনিয়োগকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর।
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম অ্যাকাউন্ট খোলার ৩ বছর পরে বন্ধ করা যেতে পারে। পাশাপাশি বিনিয়োগ শুরুর এক বছর পর থেকে ৫০ শতাংশ পর্যন্ত ঋণ পাওয়ার সুবিধা রয়েছে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে।












Click it and Unblock the Notifications