Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বর্তমানে বয়স ৩০-এর শুরুর দিকে, ৫০-এই অবসরের পরিকল্পনা! জরুরি কিছু জিনিস মাথায় রাখতে হবে

আপনার বয়স কি ত্রিশ-এর শুরুর দিকে? কর্মক্ষেত্রে দিন ভাল যাচ্ছে না? ষাটবছর বয়স হওয়ার আগেই অবসরের পরিকল্পনা করছেন? তাহলে অবশ্যই জরুরি কিছু জিনিস পাথায় রাখতে হবে।

সাংসারিক প্রয়োজনে অধিকাংশ মানুষজনকেই ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করতে হয়। পরিস্থিতির কারণে আবার অনেকেই ষাট বছর বয়স পর্যন্ত কাজ করতে পারেন না। ফলে আগে থেকেই বেশ কিছু জিনিসে নজর দেওয়াটা জরুরি। তবে তা অনুসরণ করাটা মোটেও সহজ কাজ নয়।

retirement plan

উদাহরণ হিসেবে ধরে নেওয়া যাক, আপনার বয়স ৩২ বছর, চাকরি করেন। ৫০ বছর বয়সের মধ্যে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্য রেখেছেন। ফলে সঞ্চয়ের জন্য হাতে রয়েছে ১৮ বছর। কিন্তু বর্তমানে মানুষের আয়ু বেড়ে যাওয়ায় আপনি হয়তো ৮০ বছর কিংবা তারপরেও বেঁচে থাকবেন। তাহলে এমনভাবে ভবিষ্যত পরিকল্পনা করতে হবে, যেখানে অন্তত ৪০ বছরের অবসর জীবন কাটানোর পরিকল্পনা (৫০ বছর বয়স থেকে ৯০ বছর) করে নিতে হবে।

এর জন্য ৩২ বছর বয়সে ৭.৫ লক্ষ টাকা বার্ষিক ব্যয় এবং মুদ্রাস্ফীতি ৬ শতাংশ, অবসর পরবর্তী রিটার্ন ৭-৮ শতাংশ, সঞ্চয়ের সময় ৬০-৪০ ইক্যুইটি ডেট পোর্টফলিও করতে, ৫০ বছর বয়সে অবসর নিতে গেলে অন্তত ছয় থেকে সাত কোটি টাকার প্রয়োজন হবে।

যে কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে

  • প্রাথমিক অবসরের জন্য সঞ্চয় অকমাত্র লক্ষ্য হওয়া যাবে না। পরিবার-সন্তান থাকলে তাদের ভবিষ্যতের জন্য আলাদাভাবে সঞ্চয় করতে হবে। বিশেষ করে তাদের শিক্ষা, বিয়ের জন্য।
  • কয়েক বছর বাদে বাদে মাঝে মধ্যে বড় খরচ হয়। যেমন বাড়ি মেরামত করা, গাড়ি কেনা। এগুলো সঞ্চয়ের থেকেই করতে হয়। যদি তাড়াতাড়ি অবসর নিতে চান, তাহলে এই দিনটিতেও লক্ষ্য রাখতে হবে।
  • যেহেতু ৫০-এ অবসর নিতে চান, ফলে বহু দশক জীবন কাটাতে হবে। জীবনযাপন করতে গিয়ে রক্ষণশীল হতে হবে। ফলে হাতে থাকা টাকাকে স্থায়ী করতে হবে। বছর ফুরানোর আগে টাকা ফুরিয়ে যাওয়ার ধারনা থেকে বেরিয়ে আসতে হবে।
  • বেশি দিন বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন। ফলে তার জন্য পরিকল্পনা করা অপরিহার্য। তাই যদি নিজের স্ত্রী যদি কয়েক বছরের ছোট হন, তাহলে তিনি আপনার থেকে বেশিদিন বেঁচে থাকবেন।
  • স্বাস্থ্য বিমা যেমন থাকতে হবে, ঠিক তেমনই পরবর্তী দশকগুলিতে বিমাহীন চিকিৎসা ব্যয়ের জন্য কিছু আটাকা আগে থেকে রেখে দিতে হবে। কারণ বিমা থাকলেও তা সব কিছু কভার করে না। সেই কারণে মেডিক্যাল কন্টিজেন্সি ফান্ড তৈরির পরিকল্পনা করতে হবে।
  • যদি ভাগ্য বিপক্ষে যায়, তাহলে অবসরের পরিকল্পনা লাইনচ্যুত হতে পারে, সেব্যাপারেও সতর্ক থাকতে হবে।
  • যদি সঞ্চয় কম থাকে এবং কম টাকা নিয়ে অবসর গ্রহণ করেন, আর যদি তা অবসর নেওয়ার কয়েকবছর পরে উপলব্ধি করেন, তাহলে পুরনো জায়গায় ফিরে যেতে পারবেন না। কারণ সেই সময় চাকরি পাওয়া যাবে না।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+