মেট্রো শহরগুলিতে ফের মহার্ঘ্য জ্বালানি! উল্টোমুখে নয়ডা
ফের মহার্ঘ্য হল পেট্রোল-ডিজেল। দেশের মেট্রো শহরগুলিতে রবিবার এই বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।
ফের মহার্ঘ্য হল পেট্রোল-ডিজেল। দেশের মেট্রো শহরগুলিতে রবিবার এই বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। মেট্রো শহরগুলিতে পেট্রোলে লিটার পিছু ১৬ থেকে
১৭ পয়সা করে এই বৃদ্ধি হয়েছে। অন্যদিকে ডিজেলে নিটার পিছু বৃদ্ধি পেয়েছে ১২ থেকে ১৩ পয়সা করে। তবে ভিন্নতা লক্ষ্য করা গিয়েছে নয়ডায়। যেখানে পেট্রোলের দাম এদিন এক পয়সা কমেছে। কিন্তু ডিজেলের দাম কমেছে লিটার পিছু ৩ পয়সা করে।

দিল্লি
এদিন দিল্লিতে পেট্রোলের দাম লিটার পিছু ৭০.৭৬ টাকা। শনিবার যা ছিল ৭০.৬০ টাকা। ডিজেলের দাম ১২ পয়সা বৃদ্দি পেয়ে হয়েছে ৬৫.৯৮ টাকা।

মুম্বই
এদিন দেশের বাণিজ্যিক রাজধানীতে পেট্রোলের দাম লিটার পিছু ৭৬.৩৯ টাকা। শনিবারের থেকে ১৬ পয়সা বেশি। শনিবার যা ছিল ৭৬.২৩ টাকা। ডিজেলের দাম ১২ পয়সা বৃদ্দি পেয়ে হয়েছে ৬৯.০৯ টাকা।

কলকাতা
কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু ৭২.৮৬ টাকা। শনিবার যা ছিল ৭২.৭১ টাকা। ডিজেলের দাম ১২ পয়সা বৃদ্দি পেয়ে হয়েছে ৬৭.৭৬ টাকা।

চেন্নাই
চেন্নাইয়ে রবিবার পেট্রোলের দাম ছিল লিটার পিছু ৭৩.৪৫ টাকা। শনিবার যা ছিল ৭৩.২৮ টাকা। ডিজেলের দাম ১৩ পয়সা বৃদ্দি পেয়ে হয়েছে ৬৯.৭০ টাকা।

এদিন নয়ডায় পেট্রোলের দাম কমেছে লিটার পিছু ১ পয়সা করে। দাম দাঁড়িয়েছে লিটার পিছু ৭০.৪৪ টাকা। শনিবার যা ছিল ৭০.৪৫ টাকা। অন্যদিকে, ডিজেলে লিটার পিছু কমেছে ৩ পয়সা করে। দাম দাঁড়িয়েছে ৬৫.০১ টাকা।












Click it and Unblock the Notifications