সরকার এনপিএসে নিয়ম বদল করেছে! পয়লা ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে
NPS Rule: ন্যাশনাল পেনশন সিস্টেমে অর্থাৎ এনপিএসের নতুন নিয়ম চালু হতে চলেছে পয়লা ফেব্রুয়ারি থেকে। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি জাতীয় পেনশন সিস্টেম বা এনপিএসের অধীনে টাকা তোলার নতুন নিয়ম চালু করেছে, যা পয়লা ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছে, এনপিএসের নতুন নিয়ম অনুযায়ী এখন কেউ এনপিএস অ্যাকাউন্ট থেকে ২৫ শতাংশের বেশি টাকা তুলতে পারবেন না। এই অংশে নিয়োগকর্তা ও কর্মচারী উভয়ের অর্থই থাকবে।
বিনিয়োগের সময় এনপিএসের গ্রাহকরা তিনবার আংশিক টাকা তুলতে পারেন। আংশিক টাকা তুলতে গেলে গ্রাহকদের কমপক্ষে তিন বছরের জন্য সেখানে বিনিয়োগ করতে হবে। সন্তানদের শিক্ষার খরচ, বিয়ে, বাড়ি তৈরি কিংবা চিকিৎসার জরুরি প্রয়োজনে টাকা তোলা যেতে পারে।

- যেসব জরুরি প্রয়োজনে আংশিক টাকা তোলা যাবে
গ্রাহক যদি সন্তানের উচ্চশিক্ষার জন্য ব্যয় করতে চান, তাহলে অর্থ তোলা যাবে। সন্তানদের বিয়ের জন্যও টাকা তোলা যাবে, বাড়ি কেনা কিংবা গৃহ ঋণ পরিশোধের জন্যও টাকা তোলা যাবে। গুরুতর অসুস্থতার চিকিৎসার জন্যও টাকা তোলা যাবে। যে কোনও জরুরি পরিস্থিতিতে ২৫ শতাংশ পর্যন্ত টাকা তোলা যাবে। যে কোনও ধরনের ব্যবসা বা স্টার্টআপ শুরু করতেও অর্থ তোলা যাবে।
- কীভাবে টাকা তোলা যাবে
এনপিএসে অধীনে ২৫ শতাংশ .বা তার কম পরিমাণ টাকা তুলতে গেলে সেন্ট্রাল রেকর্ড কিপিং এজেন্সি-র প্রতিনিধি সরকারি নোডাল অফিসারের মাধ্যমে টাকা তোলার আবেদন করা যেতে পারে। সেখানে টাকা তোলার কারণ ও অন্য বিবরণ দিতে হবে। গ্রাহক অসুস্থ হলে, তার জায়গায় পরিবারের কোনও সদস্য বা মনোনীত ব্যক্তি এই অনুরোধ করতে পারবেন।
এটা উল্লেখ করা প্রয়োজন, পেনশন রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি, গ্রাহের ৬০ বছর বয়স হলে এনপিএস থেকে মোট ম্যাচিওরিটির ৬০ শতাংশ টাকা তোলার অনুমতি দিয়ে থাকে, যা কর মুক্ত। বাকি ৪০ শতাংশ মেয়াদপূর্তিতে একটি বার্ষিক পরিকল্পনায় বিনিয়োগ করতে হয়, যেখান থেকে পেনশন পাওয়া যায়। অ্যানুয়িটিতে বিনিয়োগ করা টাকার পরিমাণ য়করমুক্ত। তবে বছরে প্রাপ্ত পেনশনের পরিমাণের ওপরে কোনও কর ছাড় নেই। অর্থাৎ প্রাপ্ত পেনশন বিনিয়োগকারীর বার্ষিক আয়ের সঙ্গে যোগ করা হলে, গ্রাহককে ট্যাক্সের স্ল্যাব অনুযায়ী কর দিতে হয়।
এখানে আরও উল্লেখ করা প্রয়োজন, এনপিএস হল ভারত সরকারের একটি প্রকল্প যা পেনশন ফান্ড রেগুলারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির দ্বারা পরিচালিত হয়। এনপিএস ইক্যুইটি, সরকারি সিকিউরিটিজ এবং কর্পোরেট বন্ড-সহ অনেক জায়গায় অর্থ বিনিয়োগ করে।












Click it and Unblock the Notifications