৭৪ টি মেডিসিন ফর্মুলেশনের নতুন করে খুচরো মূল্য নির্ধারণ! তালিকায় ব্ল্যাড প্রেসার-ডায়াবিটিসের ওষুধও
বেশ কিছু ওষুধের দামে ফের কিছুটা হেরফের হতে চলেছে। ওষুধের দাম নির্ধারণে থাকা সংস্থা এব্যাপারে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে।
সারা দেশে উচ্চরক্তচাপ এবং ডায়াবিটিস-সহ ওষুধের ৭৪ টি ফর্মুলেশনের খুচরো মূল্য নতুন করে নির্ধারণ করেছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ। ওযুধের মূল্য নিয়ন্ত্রণে ২০১৩ সালে দেওয়া আদেশের ভিত্তিতে ২১ ফেব্রুয়ারি সংস্থার ১০৯ তম বৈঠকে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডাপাগ্লিফ্লোজিন সিটাগ্লিপটিন এবং মেটফর্মিন হাইড্রোক্লোরাইড (এক্সটেন্ডেড রিলিড ট্যাবলেট)-এর একটির দাম ২৭.৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। উচ্চরক্তচাপ কমানোর টেলমিসার্টান এবং বিসোপ্রালল ফুমারেট ট্যাবলেটের একএকটির মূল্য ১০.৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।
মৃগি এবং নিউট্রোপেনিয়ার চিকিৎসার জন্য একটি-সহ ৮০ টি নির্ধারিত ফর্মুলেশনের সর্বোচ্চ মূল্যও সংশোধন করা হয়েছে। অন্যদিকে সোডিয়াম ভালপ্রোয়েট (২০০এমজি)-এর একটি ট্যাবলেটের সর্বোচ্চ মূল্য ৩.২০ টাকা করা হয়েছে। একইভাবে ফিলগ্রাস্টিম ইঞ্জেকশন (একটি শিশি)-এর সর্বোচ্চ মূল্য ১০৩৪.৫১ টাকা করা হয়েছে।
স্টেরয়েড হিসেবে ব্যবহৃত হাইড্রোকর্টিসোন (২০ মিলি) একটি ট্যাবলেটের খুচরো দাম ১৩.২৮ টাকা করা হয়েছে।
প্রসঙ্গত বলে রাখা ভাল এনপিপিএ অর্থাৎ ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি ওষুধের যে মূল্য নির্ধারণ কিংবা সংশোধন করে, বিক্রির ক্ষেত্রে তা ওষুধের কোম্পানিগুলোকে মেনে চলতে হয়। এনপিপিএ সারা দেশে ওষুধের দামকে যুক্তিসঙ্গত স্তরে রেখে থাকে। এছাড়াও এওই সংস্থা প্রয়োজনে ওষুধের মূল্য নিয়ন্ত্রণ করতে যেসব আইনগুলি রয়েছে, তাও প্রয়োগ করে থাকে।
এর আগে গত ডিসেম্বরে এনপিপিএ-র পদক্ষেপের ফলে হৃদরোগ, কিডনি, রক্তচাপ, অ্যান্টিবায়োটিকের দাম কমেছিল। পাশাপাশি বেশ কিছু ওষুধের দাম বেড়েছিল সেই সময়।
Weather News: মেঘলা আকাশের মধ্যেই তাপমাত্রার আরও বৃদ্ধি! বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস একনজরে












Click it and Unblock the Notifications