১০ হাজার টাকাতেই বাড়ি আনতে পারেন ভারতের সবথেকে সস্তার এই গাড়ি! একবার চার্জ দিলেই ছুটবে ২০০ কিমি
হু হু করে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। ইতিমধ্যে দেশে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে পেট্রোলের দাম। ডিজেলের দামও ক্রমশ বাড়ছে। যদিও এই অবস্থায় একটা বিশাল অংশের মানুষের ইলেকট্রিক গাড়ি কিংবা বাইক কেনার প্রতি ঝোঁক বাড়ছে।
হু হু করে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। ইতিমধ্যে দেশে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে পেট্রোলের দাম। ডিজেলের দামও ক্রমশ বাড়ছে। যদিও এই অবস্থায় একটা বিশাল অংশের মানুষের ইলেকট্রিক গাড়ি কিংবা বাইক কেনার প্রতি ঝোঁক বাড়ছে।
গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিও ব্যাটারিচালিত গাড়ি তৈরি করছে। শুধু দেশের বড় গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিই নয়, বহু স্টার্টআপ সংস্থাও সস্তায় ব্যাটারি চালিত গাড়ি তৈরি করছে। বিভিন্ন ধরনের মডেলের গাড়ি তৈরি করছে এই সংস্থাগুলি।
তেমনই মুম্বইয়ের একটি স্টার্টআপ সংস্থা Strom মোর্টস তাঁরা বিদুতিন গাড়ি তৈরির কাজ করছেন দীর্ঘদিন। সংস্থার দাবি, তাদের তৈরি গাড়ি নাকি ভারতের তৈরি বৈদুতিন শক্তিতে চালিত গাড়ি।
All-Electric R3 গাড়িটির বুকিং ভারতের গাড়িপ্রেমীদের জন্যে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে এই গাড়িটির গুরুত্ব হল এটি চার নয়, মাত্র তিন চাকাতেই চলবে।
এই গাড়িটি মাত্র ১০ হাজার টাকা অগ্রিম বুকিং দিয়ে বুকিং করতে পারবেন।

তিন চাকার গাড়ি!
এই গাড়ির অন্যতম বৈশিষ্ঠ হল এটি চার চাকা নয়, তিন চাকাতে ছুটবে এই গাড়ি। সামনে দুটি চাকা আছে। কিন্তু গাড়িটির পিছনে ১ টা চাকা আছে। তবে এই গাড়িটি অন্যান্য গাড়িটির থেকে আকারে অনেকটাই ছোট। শুধু তাই বসার ক্ষেত্রেও জায়গাটা বেশ ছোট।
ড্রাইভার ছাড়া গাড়িটিতে মাত্র আর একজন বসতে পারবে। অর্থাৎ মার টুসিটার গাড়ি এটি। তবে গাড়িটিতে সমস্ত আধুনিক সুবিধা দেওয়া রয়েছে। শুধু তাই নয়, গাড়িটি এতটাই হালকা যে খুব দ্রুত এটি স্পিড তুলতে পারে।

২০০ কিমি পর্যন্ত রেঞ্জ
গাড়িটির তৈরি সংস্থা Strom মোটর্স জানাচ্ছে, 80kmph টপ স্পিডে গাড়িটি ছুটতে পারবে। শুধু তাই নয়, একবার চার্জ দিলে গাড়িটি ২০০ কিমি পর্যন্ত ছুটতে পারে।
ডিজাইনের কথা বলা হলে অন্যান্য গাড়ির থেকে এটি সম্পূর্ণ ভাবে আলাদা। এই গাড়িতে খুব ছোট একটা বোনেট রয়েছে। তবে ভারতের সবথেকে সস্তার এই গাড়িটিতে অত্যাধুনিক সমস্ত ব্যবস্থা রয়েছে।
ডিজিটাল সমস্ত কিছু। এছাড়াও গাড়ির চাকা অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে। এছাড়াও গাড়িটির লুককে আরও আকর্ষণীয় করার জন্যে Strom R3 গাড়িটিতে সানরুফ দেওয়া হয়েছে।
এছাড়াও auto climate control, power window এবং remote keyless entry অর্থাৎ চাবি ছাড়া দরজা খোলার মতো সমস্ত আধুনিক ব্যবস্থা দেওয়া রয়েছে গাড়িটিতে।

মাত্র তিন ঘন্টাতে পুরো চার্জ
এই গাড়িতে টাচস্ক্রিন ডিজিটাল ইন্সট্রমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। মনিটারিং সিস্টেমের সঙে 7.0 ইঞ্চের একটি মনিটার দেওয়া হয়েছে। এছাড়াও 2.4 ইঞ্চের টাচস্ক্রিন দেওয়া হয়েছে। Strom মোর্টসের তৈরি গাড়িটিতে ১৩ কিলোবাইট ক্ষমতা সম্পন্ন একটি ইলেকট্রিক মোটর ( storm r3 battery capacity ) ব্যবহার করা হয়েছে। গাড়িটি ব্যাটারিতে ফুল চার্জ করতে সময় লাগে মাত্র তিন ঘন্টা। আর তাতেই কেল্লাফতে!!!
তবে খুব দ্রুত কোথায় যাওয়ার রয়েছে কিন্তু চার্জ নেই এমন অবস্থায় মাত্র দুঘন্টা চার্জে গাড়িটি রাখলেই 80% চার্জ হয়ে যাবে। storm r3 গাড়িটির দাম মাত্র দাম সাড়ে চার লাখ। গাড়িটিতে তিন বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে। সংস্থা মনে করছে বেশ জনপ্রিয় হবে এই গাড়িটি।












Click it and Unblock the Notifications