GST Rates: কার্যকর হতে চলেছে নতুন জিএসটির হার, পণ্য কেনার সময় কোনদিকে খেয়াল রাখবেন?
চলতি বছরের ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি হার কার্যকর হবে। পণ্যসামগ্রীর বিক্রিত মূল্য ঠিকঠাক যাচাই করলে আপনি অনেকটাই সাশ্রয় করতে পারবেন। দোকানদারের বিভ্রান্তি কিংবা পুরনো দাম থেকে অতিরিক্ত টাকা দিতে হবে না।দেশজুড়ে নতুন পণ্য ও পরিষেবা কর (GST) কার্যকরের খবর উপভোক্তাদের কাছে ভালো খবর হলেও,প্যাকেটজাত পণ্যসামগ্রী কিনতে গিয়ে আরও সতর্ক হওয়া জরুরি।
উপভোক্তা বিষয়ক মন্ত্রণালয় একটি সংশোধিত পরামর্শ জারি করেছে যে বহুজাতিক সংস্থা বা কোম্পানিগুলি অতি সহজেই পরিবর্তন গুলোকে বাস্তাবায়িত করতে পারে। নতুন নিয়ম অনুসারে প্রস্তুতকারক সংস্থা ও আমদানিকারকরা এই জিএসটি জারির আগ পর্যন্ত তৈরি পণ্যগুলির নতুন মূল্য তালিকা বসাতে পারবে। তবে এখনও পুরনো বিক্রিত মূল্য লেখা থাকবে। তবে কিছু ক্ষেত্রে পণ্যে দুটি মূল্য লেখা থাকতে পারে।

মূল দাম এবং নতুন জিএসটি দাম। ধরে নেওয়া যাক একটি কেকের মূল দাম ছিল ৩০ টাকা যেটি এখন নতুন জিএসটি দামে ২৭ টাকা হতে পারে। দোকানদার যদি এখনও ৩০ টাকা দাবি করেন তাহলে ওই বিক্রেতা নতুন জিএসটি দাম জানেন না। আর এর জেরে আপনাকে বেশী অর্থ ব্যয় করতে হতে পারে। এর আগেই নানা সংস্থাগুলিকে দুটি খবরের কাগজে সংশোধিত নতুন বিক্রিত মূল্যের বিজ্ঞাপন দিতে বলা হয়েছিল।
যদিও এই নির্দেশ বাতিল করা হয়েছে। এর পরিবর্তে কেবলমাত্র নতুন মূল্য তালিকা সরবরাহ করতে হবে পাইকারি ও খুচরো বিক্রেতাদের। যার অনুলিপি আইনি মেট্রোলজি কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। ২০২৬-র ৩১ মার্চ পর্যন্ত বা স্টক শেষ না হওয়া পর্যন্ত পুরনো প্যাকেট ব্যাবহার করা যেতে পারে। পুরনো প্যাকেটজাত সামগ্রীর উপর নতুন বিক্রিত মূল্য সংশোধিত করতে ব্যবহার করতে পারে স্টিকার বা ডিজিটাল প্রিন্টিং। গ্রান্ট থর্নটনের ভারতের অংশীদার মনোজ মিশ্রর কথায়," সরকারের স্পষ্টীকরণ ব্যবসার জন্য সংশোধনমূলক দায়িত্ব কমিয়েছে,তবে তা এখনও উপভোক্তাদের জন্য নিশ্চিত করেছে স্বচ্ছতা।"
তবে, অবশ্যই উপভোক্তাদের কেনাকাটা করার সময়ে বিক্রিত মূল্য চেক করা উচিত যাতে জিএসটি কাটার সুবিধা পায়। নতুন সংশোধিত জিএসটি মানে এককথায় কম পরিমাণ ট্যাক্স, তবে কেনাকাটার সময়ে উপভোক্তাদের সতর্ক থাকতে হবে।প্যাকেটজাত সামগ্রীর বিক্রিত মূল্য ও বিল যাচাই করেই টাকা পরিশোধ করুন। বিশেষ করে ছোট ছোট দোকানে পুরনো দাম এখনও নেওয়া হতে পারে। সতর্ক হলে এটা নিশ্চিত যে জিএসটি কাটা আপনার পকেটেই পৌঁছবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications