Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mufti Brand Success Story: ক্যাসেট সংস্থায় কাজ, বাইকে করে কাপড় বিক্রি! মুফতির মালিকের জার্নি অনুপ্রেরণা দেবেই

Mufti Brand Success Story: কথা আছে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়! এমনকি জীবনে বারবার ব্যর্থতাও মোড় ঘুরিয়ে দেয়। আনে সাফল্য। যেমনটা করে দেখিয়েছেন কমল কুশলানি (kamal khushlani)।

পুরুষদের জামা কাপড়ের বিশাল সাম্রজ্যে তাঁর কাঁধেই। অন্যতম বড় পোশাক ব্র্যান্ড mufti মালকিন তিনি। কিন্তু শুরুতে মোটেই সাজানো বাগান ছিল না। একেবারে ধীরে ধীরে ভারতের পোশাকে নিজের জায়গা তৈরি করতে পেরেছে mufti।

Mufti Brand Success Story

পুরুষদের পোশাকে সাম্রজ্য গড়ে তুলেছেন

মুম্বইয়ের বাসিন্দা কমল কুশলানি (kamal khushlani)। আজ সবার কাছে তিনি উদাহারণ। পুরুষদের পোশাকে নিজের জায়গা শক্ত করেছেন। মাত্র ১০ হাজার টাকা লোন নিয়ে এই ব্যবসা শুরু করে ছিলেন কমল। শুরুটা মোটেই সহজ ছিল না। কিন্তু তাঁর সংস্থায় আজ কোটি কোটি টাকা টার্নওভার। গোটা বিশ্বেই তাঁর ফ্যাশন ব্র্যান্ড মুফতি'র খ্যাতি রয়েছে। কিন্তু কে এই কমল? কীভাবে বা এতবড় ব্যবসা তৈরি করলেন?

কে এই কমল কুশলানি

কামাল কুশলানি মুম্বইয়ের ভারতীয় পুরুষদের পোশাক ব্র্যান্ড মুফতির প্রতিষ্ঠাতা এবংএমডি। ৩৫০ টিরও বেশি আউটলেট রয়েছে এই সংস্থার। এছাড়াও বহু দোকানে মুফতির তৈরির পোশাক পাওয়া যায়। কামাল খুশলানি মুফতিকে প্রথম বিশ্বব্যাপী ফ্যাশন ব্র্যান্ড হিসাবে শুরু করেছিলেন, যা ভারতীয়দের জন্য গর্বের বিষয়। কিন্তু খুবই সাধারণ ঘরের ছেলে ছিলেন কমল। মাত্র ১৯ বছর বয়সেই বাবার মৃত্যু হয়। ছোট থেকেই ব্যবসা করার স্বপ্ন দেখতেন কমল। কিন্তু টাকা ছিল না।

ক্যাসেট কোম্পানিতে কাজ করেন

সংসার চালাতে দিনের পর দিন একটি ভিডিও ক্যাসেট সংস্থায় কাজ করেছেন কমল কুশলানি। কিন্তু স্বপ্ন দেখা থেকে সরে যাননি। বরং রিটেল =ফ্যাশন সেক্টরে প্যাশন ছিল। তা নিয়েই কাজ শুরু করেন। ১৯৯২ সালে মিস্টার অ্যান্ড মিসেস শার্ট কোম্পানি প্রতিষ্ঠা করেন কমল কুশলানি। পুরুষদের জন্যে শার্ট তৈরি করে এই সংস্থা চালাতে থাকেন তিনি।

Mufti Brand Success Story

মাসির থেকে টাকা ধার নেন

ব্যবসাকে ছোট রাখলে চলবে না। আরও বাড়াতে হবে। কিন্তু ওত টাকা কোথায়? আর তাই মাত্র ১০ হাজার টাকা মাসির কাছ থেকে ধার নেন কমল। এরপর ১৯৯৮ সালে ফ্যাশেনেবল কাপড়ের সিরিজ হিসাবে মুফতি ব্র্যান্ড নিয়ে আসেন। কাজ শুরু করলেও ছিল না কোনও কর্মচারী। এমনকি অফিসও ছিল না। বাইকে সমস্ত কাপড় নিয়ে ওয়ার্কশপে জেতেন। আর সেলাই করে শহরের বিভিন্ন জায়গাতে বিক্রি করতেন। কিন্তুন অল্প সময়ে মুফতির জিনিস মানুষের ভালো লাগতে লাগল। বাড়ল ব্যবস্থা।

কোটি কোটি টাকার ব্যবসা

ধীরে ধীরে বাড়তে থাকল ব্যবসা। কোম্পানির প্রতিষ্ঠাতা দাবি করেছেন যে ব্যবসাটি ৪৫০ কোটি টাকা আয়ের পথে রয়েছে। তবে আগামী পাঁচ বছরে সংস্থা ৯০০ কোটি টাকার রেভিনিউ জেনারেট করার লক্ষ্য নিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+