Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Beer Powered Motorcycle: যুগান্তকারী আবিষ্কার, বিয়ারে প্রতি ঘন্টায় ২৪০ কিমি ছুটবে এই বাইক

Beer Powered Motorcycle: সোশ্যাল মিডিয়ার যুগে কিছু না কিছু আবিস্কার হয়ে চলেছে! যা মানুষের কাজে লাগে, অনেক কিছু আবার বিপদও ডেকে আনছে ডিজিটালযুগে। তেমনই চমকে দেওয়ার মতো একটি আবিস্কার সম্প্রতি সামনে এসেছে।

যা দেখে কিংবা শুনে অনেকেই চমকে উঠছেন। বলছেন এও সম্ভব!! মার্কিন বাসিন্দা Ky Michaelson, যিনি মূলত অস্বাভাবিক উদ্ভাবনের জন্যেই বারবার সংবাদ শিরোনামে এসেছেন।

Beer Powered Motorcycle

  • Beer Powered Motorcycle: তাক লাগিয়ে দিয়েছেন

সম্প্রতি যেভাবে জ্বালানির দাম বাড়ছে তাতে চাপে গোটা বিশ্বের মানুষই। প্রভাব পড়েছে Ky Michaelson-এর উপর। আর এরপরেই এমন একটা বাইক Ky Michaelson বানিয়ে ফেলেছেন যা চলবে বিয়ার (Beer Powered Motorcycle) দিয়ে। অবাক হচ্ছেন! Ky Michaelson এর এমন আবিস্কার তাক লাগিয়ে দিয়েছে। আর এই আবিস্কারের পর অনেকেই Ky Michaelson এর কাছে এমন বাইক বানিয়ে দেওয়ার আবদার করছেন।

  • Beer Powered Motorcycle: কিন্তু কীভাবে ছুটছে এই বাইক

Ky Michaelson তাঁর আবিস্কৃত নয়া বাইকে গ্যাসে চলা ইঞ্জিন না ব্যবহার করে একটি হিটিং কয়েলের সঙ্গে 14-gallon keg যুক্ত করা হয়েছে। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে Ky Michaelson জানিয়েছেন, কয়েল বিয়ারকে 300 ডিগ্রি পর্যন্ত গরম (Beer Powered Motorcycle) করে। যা সুপার-হিটেড বাষ্পে পরিণত হয়। আর বাইকটিকে আগে যেতে শক্তি জোগায়। তেলের জায়গায় বিয়ারকে (Beer Powered Motorcycle) জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে বলেও জানিয়েছেন আবিস্কারক।

যদিও Ky Michaelson তাঁর তৈরি বাইককে (Beer Powered Motorcycle) এখনও রাস্তায় নামাননি। কিন্তু ইতিমধ্যে একাধিক শো'তে প্রথম পুরস্কার ছিনিয়ে নিয়েছেন বিয়ার চালিত এই বাইক। Ky Michaelson জানিয়েছেন, তাঁর তৈরি মোটরসাইকেল ১৫০ মিলি প্রতি ঘণ্টা (২৪০ কিমি প্রতি ঘন্টা) চলতে সক্ষম। তবে বাইকের ক্ষমতাকে আরও পরীক্ষার প্রয়োজন আছে বলে মনে করছেন Ky Michaelson।

Ky Michaelson-কে Rocketman হিসাবেও অনেকেই চেনেন। ইতিমধ্যে তাঁর তৈরি rocket-powered toilet এবং jet-powered coffee pot গোটা বিশ্বে হুলস্থুল ফেলে দিয়েছিল। Ky Michaelson এর দাবি এবার তাঁর তৈরিন বিয়ার চালিত বাইকও (Beer Powered Motorcycle) ধামাকা ফেলে দেবে। ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে Ky Michaelson জানিয়েছেন, আমি সত্যিই সৃজনশীল হতে ভালোবাসি। এমন কিছু কাজ করতে ভালোলাগে যা আগে কেউ কখনও করেনি। তেমনই এই মোটরসাইকেল। যা সম্পূর্ণই আলাদা বলেই দাবি Ky Michaelson -এর।

তাঁর কথায়, জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে। আর তাই বিয়ারকেই (Beer Powered Motorcycle) এখানে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+