মডেল বাড়িভাড়া আইনে অনুমোদন মোদী সরকারের, ভাড়াটিয়া-বাড়িওয়ালা কীভাবে সুবিধা পাবেন
নতুন বাড়িভাড়া আইনের (Model tenancy act) অনুমোদন দিল কেন্দ্রের মোদী সরকার (narendra modi govt)। আগের আইনে বড় সংস্কার করা হয়েছে। নতুন আইনে প্রত্যেক জেলায় আলাদা রেন্ট অথরিটি, আদালত, ট্রাইবুনালের গঠনের কথা বলা হয়েছে
নতুন বাড়িভাড়া আইনের (Model tenancy act) অনুমোদন দিল কেন্দ্রের মোদী সরকার (narendra modi govt)। আগের আইনে বড় সংস্কার করা হয়েছে। নতুন আইনে প্রত্যেক জেলায় আলাদা রেন্ট অথরিটি, আদালত, ট্রাইবুনালের গঠনের কথা বলা হয়েছে। এক্ষেত্রে ভাড়াটিয়া (tenant) ও বাড়িওয়ালা (owner) উভয়ের সুবিধা হবে বলে দাবি করা হয়েছে কেন্দ্রের তরফে।

রাজ্যগুলিতে সুবিধা
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নতুন আইন প্রণনয় করতে পারবে। পাশাপাশি বর্তমান আইন সংশোধন করেও নতুন আইনের সুবিধা দিতে পারবে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের। কেন্দ্রীয় সরকার আশা প্রকাশ করেছে, এই আইনের ফলে বাড়ি ভাড়ার মাধ্যমে দেশে আবাসনের যে বিপুল চাহিদা রয়েছে তার কিছুটা সুরাহা হবে।

সময়ের বাইরে গেলেই বিপাকে পড়বেন ভাড়াটিয়া
নতুন আইন অনুযায়ী, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ভাড়াটিয়া বাড়ি খালি করতে না পারেন, তাহলে প্রথম দুমাসে দ্বিগুণভাড়া গুনতে হবে। এরমধ্যেও যদি ভাড়টিয়া সেই ঘর ছাড়তে না পরেন তাহলে দুইমাসের পরবর্তী সময়ে প্রতিমাসে চারগুণ ভাড়া গুনতে হবে এই এরই আয়তনের জন্য।
অন্যদিকে বাড়িওয়ালা সিকিউরিটি ডিপোজিট হিসেবে পাওয়া টাকা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরত দিতে না পারেন, তাহলে সাধারণ হারে সুদ দিতে বাধ্য থাকবেন, ওই ভাড়াটিয়াকে।

সমস্যা হলে রেন্ট অথরিটি
যদি বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে কোনও সমস্যা তৈরি হয়, তাহলে রেন্ট অথরিটির কাঠে যেতে হবে। যদি বাড়িওয়ালা কিংবা ভাড়াটিয়া, কোনও পক্ষ যদি রেন্ট অথরিটির আদেশে সন্তুষ্ট না হন, তাহলে রেন্ট ট্রাইবুনালের কাছে আবেদন করতে পারবেন। কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, নতুন এই আইনে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া দুপক্ষই উপকৃত হবেন। আইনে বলা হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের তরফে হাইকোর্টের সঙ্গে আলোচনার মাধ্যমে জেলা বিচারক কিংবা অতিরিক্ত বিচারককে জেলার রেন্ট ট্রাইবুনালের দায়িত্ব দিতে পারবে। এছাড়াও, অতিরিক্ত জেলাশাসক পর্যায়ের কোনও আধিকারিকের সম পর্যায়ের কোনও আধিকারিককেও রেন্ট কোর্টে নিয়োগ করা যাবে।

২ মাসের ভাড়া সিকিউরিটি ডিপোজিট
- নতুন আইনে বাড়ি ভাড়ার ক্ষেত্রে ভাড়াটিয়াকে দুইমাসের ভাড়া সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা রাখতে হবে। তবে বাণিজ্যিক ক্ষেত্রে ছয়মাসের ভাড়া ডিপোজিট হিসেবে রাখতে হবে। নতুন ভাড়ার ক্ষেত্রে লিখিত চুক্তি করতে হবে। তা জেলার রেন্ট অথরিটির কাছে জমা দিতে হবে। তবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, মডেল টেনান্সি অ্যাক্ট বর্তমানে চালু ভাড়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ভাড়া এবং কত সময়ের জন্য তা দেওয়া হবে, তা ঠিক করবেন বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া। এর জন্য লিখিত চুক্তি করতে হবে।
- আইনে বলা হয়েছে, বাড়িওয়ালা ভাড়াটিয়ার কোনও অত্যাবশ্যকীয় পরিষেবা বন্ধ করতে পারবেন না। অন্যদিকে যদি বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া নিজেদের মধ্যে সমঝোতা করে নেন, তাহলে সময়ের আগে ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যাবে না।
- যদি চুক্তিপত্রে উল্লেখ না থাকে, তাহলে বাড়িওয়ালাকে ভাড়া দেওয়া অংশে রিপেয়ার, রঙ করা, ইলেকট্রিক অয়্যারিং ঠিক করে দেওয়া কিংবা জলের লাইনের যদি কোনও সমস্যা হয়, তা ঠিক করে দিতে হবে। অন্যদিকে ভাড়াটিয়াকে ড্রেন পরিষ্কার করা, সুইচ ও সকেট রিপেয়ার করা, রান্নাঘর রিপেয়ার করা, জানালার যদি কিছু পরিবর্তন করতে হয়, তার দায়িত্ব নিতে হবে। ভাড়াটিয়া নিজের মতো করে ভাড়া নেওয়া অংশের কোনও পরিবর্তন করতে পারবেন না।












Click it and Unblock the Notifications