মধ্যবিত্তের হেঁসেলে ফের আগুন! একধাক্কায় রান্নার গ্যাসের দাম বাড়ল ২৫ টাকা

একদিকে ১০০ টাকা পেরিয়ে গিয়েছে পেট্রোলের দাম! এই অবস্থায় সব জিনিসের দাম বাড়ছে। হু হু করে সমস্ত জিনিসের দাম বৃদ্ধি পাওয়াতে মাথায় হাত মধ্যবিত্তের। এক ধাক্কায় বাড়ছে খরচ। আর তা আরও এক ধাক্কায় বাড়িয়ে ফের বাড়ল রান্নার গ্যাসের দ

একদিকে ১০০ টাকা পেরিয়ে গিয়েছে পেট্রোলের দাম! এই অবস্থায় সব জিনিসের দাম বাড়ছে। হু হু করে সমস্ত জিনিসের দাম বৃদ্ধি পাওয়াতে মাথায় হাত মধ্যবিত্তের। এক ধাক্কায় বাড়ছে খরচ। আর তা আরও এক ধাক্কায় বাড়িয়ে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। একেবারে ২৫ টাকা রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে।

নয়া দাম ইতিমধ্যে কার্যকর হয়েছে

নয়া দাম ইতিমধ্যে কার্যকর হয়েছে

নয়া দাম ইতিমধ্যে কার্যকর হয়েছে। আর তা কার্যকর হওয়ার পর দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে প্রায় ৮৬০ টাকা। দিল্লিতে ১৪.২ কিলোগ্রাম এলপিজি সিলিন্ডারের দাম আগে ছিল ৮৩৪.৫০ টাকা। মধ্যবিত্তের পকেটে টান বাড়িয়ে এক ধাক্কাতে তা বেড়ে হল প্রায় ৮৬০ টাকা।

এভাবে গ্যাসের দাম বৃদ্ধি পাওয়াতে সাধারণ মানুষের উপর আরও চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে। শুধু দিল্লিতে নয়, গোটা দেশের বিভিন্ন জায়গাতে রান্নার গ্যাসে একই ভাবে দাম বৃদ্ধি হয়েছে।

দুবার গ্যাসের দাম বৃদ্ধি

দুবার গ্যাসের দাম বৃদ্ধি

গত কয়েক মাসে এই নিয়ে দুবার গ্যাসের দাম বৃদ্ধি করল পেট্রোলিয়াম সংস্থাগুলি। ১ লা জুলাই রান্নার গ্যাসের দাম ২৫ টাকা বৃদ্ধি করা হয়েছিল। সেই চাপ সামলাতে সামলাতে ফের কোপ! এবার এক ধাক্কায় আরও 25 টাকা বাড়ল গ্যাসের দাম। গত দুমাসে দুবার রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি।

কোন শহরে কত দাম

কোন শহরে কত দাম

এই মূল্যবৃদ্ধির পর কলকাতাতেও রান্নার গ্যাসেও দাম বৃদ্ধি হয়েছে। কলকাতায় ১৪.২ কিলোগ্রাম এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ৮৮৬ টাকা। দিল্লি-কলকাতা ছাড়াও অন্যান্য মেট্রো শহরগুলিতেও একই ছবি। নয়া দাম কার্যকর হওয়ার পর মুম্বইয়ে রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে ৮৫৯.৫ টাকা, লখনউয়ে বর্ধিত দাম ৮৯৭.৫ টাকা।

কর্মাশিয়াল সিলিন্ডারের দামও এক ধাক্কাতে অনেকটাই বেড়ে গিয়েছে

কর্মাশিয়াল সিলিন্ডারের দামও এক ধাক্কাতে অনেকটাই বেড়ে গিয়েছে

এর পাশাপাশি ১৯ কিলোগ্রাম কর্মাশিয়াল সিলিন্ডারের দামও এক ধাক্কাতে অনেকটাই বেড়ে গিয়েছে। জানা গিয়েছে, এক ধাক্কায় ব্যবসায়ীক কাজে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে ৬৮ টাকা। ফলে দিল্লিতে ১৯ কিলোর সিলিন্ডারের বর্ধিত দাম ১৬১৮ টাকা। অর্থনীতির কারবারীদের আশঙ্কা, আগামী কয়েক দফাতে আরও কয়েকবার রান্নার গ্যাসের দাম বাড়বে। গ্যাসের দাম আবার ১০০০ টাকা ছুয়ে গেলেও তাঁরা অবাক হবেন না বলেই দাবি অর্থনীতিবিদদের।

উজ্জলা যোজনা স্কিমের ঘোষণা

উজ্জলা যোজনা স্কিমের ঘোষণা

অন্যদিকে গত কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে প্রধানমন্ত্রী উজ্জলা যোজনা স্কিমের ঘোষণা করেছে। যেখানে প্রায় ২ কোটি লোককে রান্নার গ্যাস দেওয়ার কথা বলা হয়েছে।

শুধু তাই নয়, একগুচ্ছ সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, মানুষের উন্নত জীবনের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। সমস্ত বাড়ি বাড়ি থাকবে এলপিজি স্টোভ। পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড লাগবে না। সেল্ফ ডিক্লারেশন দিলেই হবে। তবে যেভাবে রান্নার গ্যাসের দাম বাড়তে থাকছে তাতে আগামিদিনে গ্যাসের রান্নাটা বিলাসিতা হয়ে দাঁড়াবে না তো?

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+