LIC Index Plus: বাজারে এল এলআইসির নতুন পলিসি ইনডেক্স প্লাস! ভাল রিটার্নের আশ্বাস
LIC Index Plus: নতুন ইউনিট লিঙ্ক যুক্ত জীবন বিমা প্রকল্প চালু করল এলআইসি। এর নাম হল এলআইসি ইনডেক্স প্লাস। ছয় ফেব্রুয়ারি থেকে এটি বাজারে কিনতে পাওয়া যাবে। এটি ইউনিট সংযুক্ত অ-অংশগ্রহণকারী, ব্যক্তিগত জীবন বিমা পরিকল্পনা। এখানে পলিসি ইউনিট যুক্ত হওয়ার কারণে বিনিয়োগকারীরা ভাল রিটার্নই পাবেন না, জীবন বিমার সুবিধাও পাবেন।
এলআইসির বিজ্ঞপ্তি অনুসারে, এলআইসি ইনডেক্স প্লাস হল একটি ইউনিট লিঙ্কযুক্ত, নিয়মিত প্রিমিয়াম, ব্যক্তিগত জীবন বিমা প্রকল্প। এই পলিসির মেয়াদ জুড়ে জীবন বিমা কভার-সহ সঞ্চয় প্রদান করে থাকে। বার্ষিক প্রিমিয়ামের শতাংশ হিসেবে গ্যারান্টিযুক্ত সংযোজন ইউনিটে যোগ করে। একটি ইন ফোর্স পলিসির অধীনে পলিসি বছরগুলির নির্দিষ্ট সময়কার সম্পূর্ণ করার জন্য তহবিল এবং ইউনিট কেনার জন্য ব্যবহার করা হবে।

এলআইসির বিজ্ঞপ্তি অনুসারে, বার্ষিক প্রিমিয়ামের একটি নির্দিষ্ট অংশ ইউনিট তহবিলে জমা করা হবে, যা ইউনিট কিনতে ব্যবহার করা হবে। যে ইউনিট তহবিলে বিনিয়োগ করা হবে, সেখান থেকে নিশ্চিত রিটার্ন পাওয়া যাবে। তবে এর জন্য নির্দিষ্ট সময়কাল সম্পূর্ণ করতে হবে।
এসআইসি ইনডেক্স প্লাস কেনার সর্বনিম্ন বয়স হল ৯০ দিন। অর্থাৎ একটি শিশুর নামেও কেনা যাবে। এবং সর্বোচ্চ বয়স হল ৫০ বা ৬০ বছর। যা মূল বিমার পরিমাণের ওপরে নির্ভর করবে। বিমাকৃত অর্থের ওপরে নির্ভর করে ম্যাচিওরিটির ন্যূনতম বয়স হল ১৮ বছর এবং সর্বোচ্চ ৭৫ বা ৮৫ বছর (যা জন্মদিনের কাছাকাছি হবে)।
ন্যূনতম প্রিমিয়াম বাৎসরিক ৩০ হাজার, হাফ ইয়ারলি ১৫ হাজার এবং কোয়ার্টারলি ৭৫০০ টাকা। মাসে হলে ২৫০০ টাকা করে। সর্বোচ্চ প্রিমিয়ামের ব্যাপারে কোনও সীমা রাখা হয়নি। বার্ষিক প্রিমিয়ামের ওপরে নির্ভর করে পলিসির সর্বনিম্ন মেয়াদ ১০ বা ১৫ বছর। সর্বোচ্চ মেয়াদ ২৫ বছর।
বিনিয়োগ করার সময় দুটি ফান্ডের মধ্যে যে কোনও একটিকে বেছে নেওয়ার বিকল্প রয়েছে। এই দুটি ফান্ড হল ফ্লেক্সি গ্রোথ ফান্ড এবং ফ্লেস্কি স্মার্ট গ্রোথ ফান্ড। যেখানে বিনিয়োগ প্রাথমিকভাবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত নির্বাচিত স্টকগুলিতে করা হবে।
Empower your financial journey with LIC's Index Plus Plan – Investment Growth while safeguarding your loved ones.#InvestProtectProsper#FinancialPlanning #ULIPInvesting pic.twitter.com/Tvrto3Yw2z
— LIC India Forever (@LICIndiaForever) February 6, 2024
অন্য বৈশিষ্টগুলির মধ্যে রয়েছে, শর্ত সাপেক্ষে আংশিক টাকা তুলে নেওয়া যাবে। পাঁচ বছরের লক ইন পিরিয়ডের পরে যে কোনও সময় ইউনিটগুলিকে আংশিক প্রত্যাহার করার বিকল্প রয়েছে। মেয়াদ পূর্ণ হওয়ার তারিখে তহবিল মূল্যের সামন পরিমাণ টাকা দেওয়া হবে। এচাড়া মর্টালিটি চার্জের রিফান্ড শর্তাবলী সাপেক্ষ। পলিসির মেয়াদে বিমাকারী ব্যক্তি মারা গেলে তার পরিবারকে বিমাকৃত অর্থ ও বোনাস দেওয়া হবে। এই প্ল্যানে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট রাইডার নেওয়ার বিকল্প রয়েছে।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications