Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maruti Suzuki New Swift CNG: সাধ্যের মধ্যেই সাধ পূরণ! নতুন সুইফ্ট ছুটবে গ্যাসে, মাইলেজ ৩৩ কিমি

Maruti Suzuki New Swift CNG: দেশের সবথেকে বড় গাড়ি নির্মাতা সংস্থা Maruti Suzuki। সংস্থার অন্যতম বিক্রিত গাড়ি Swift। এবার এই গাড়ি CNG ভেরিয়েন্টেও কেনার সুযোগ পাবেন। পেট্রোল ইঞ্জিনেই এতদিন বাজারে ছিল Maruti Suzuki Swift।

এখন থেকে New Swift CNG অপশনেও কেনার সুযোগ পাবেন ক্রেতারা। একেবারে নতুন ভাবে এই গাড়ি লঞ্চ করেছে মারুতি। এক নজরে দেখে নিন Maruti Suzuki New Swift CNG এর ফিচার এবং স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য-

Maruti swift

  • Maruti Suzuki New Swift CNG: মাইলেজ এবং ইঞ্জিন

Maruti Suzuki New Swift CNG এ Z-series Dual VVT এর আধুনিক ইঞ্জিন দেওয়া হয়েছে। পেট্রোলের তুলনায় বেশ কিছু বদল রয়েছে এই গাড়িতে। 1.2 লিটারের এই ইঞ্জিন CNG মোডে 69.75 PS পর্যন্ত পাওয়ার এবং 101.8 NM পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। এই ইঞ্জিন 5 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে যুক্ত রয়েছে। এই একই ইঞ্জিন যা Maruti Suzuki পেট্রোল ভেরিয়েন্টে দেওয়া এবং যা শক্তি দেয়। দীর্ঘ রাস্তায় সুনিশ্চিত এবং আরামদায়ক সফর দেয়।

  • Maruti Suzuki New Swift CNG: দাম এবং ফিচার

নতুন Swift CNG এর VXi, VXi (O) এবং ZXi অপশন আছে। এর দাম 8.19 লাখ টাকা থেকে শুরু হয়েছে। গাড়ির লম্বা 3860mm, উচ্চতা 1520mm এবং চওড়া 1735mm রয়েছে। Maruti Suzuki New Swift CNG সমস্ত ফিচারই দেওয়া আছে যা পেট্রোল ভেরিয়েন্টে আছে। সুরক্ষার দিকে বিশেষ নজর রাখা হয়েছে। সমস্ত ভেরিয়েন্টেই 6 টি এয়ারব্যাগ, তিনটি পয়েন্ট সিট বেল্ট, হিল হোল্ড কন্ট্রোল, ESC, EBD সহ অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের মতো একাধিক ফিচার যুক্ত করা হয়েছে।

Maruti Suzuki New Swift CNG অল নিউ ব্ল্যাক ইন্টিরিয়র দেওয়া হয়েছে। যা গাড়ির লুককে আরও বাড়িয়ে তুলেছে। পাশাপাশি গাড়িতে 7 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, 60:40 স্পিট সিট, রিয়র AC ভেন্ট, ওয়্যারলেস চার্জার, অটোম্যাটিক ক্লাইমেট কন্ট্রোলের মতো একাধিক ফিচার আছে।

  • Maruti Suzuki New Swift CNG: যথেষ্ট বড় গাড়ি

Maruti Suzuki New Swift CNG-এ স্পেস নিয়ে কোনও সমস্যা হবে না। এতে সিঙ্গল CNG ট্যাঙ্ক দেওয়া হয়েছে। তবে বুট স্পেসের একটা সমস্যা আছে। তবে পাঁচজন গাড়িতে আরাম করে বসতে পারবেন। গত চার মাস আগেই একেবারে নতুন লুকে পেট্রোল Swift নিয়ে আসে Maruti Suzuki। ব্যাপক চাহিদা। আর এই চাহিদার কথা ভেবেই Maruti Suzuki New Swift CNG লঞ্চ করা হল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+