Cheapest Electric Scooter: বড় ঘোষণা Ola Electric-এর! অনেকটাই কমল দাম, আরও সস্তায় মিলবে এই স্কুটার
Cheapest Electric Scooter: ইলেকট্রিক টু-হুইলারের জগতে নিজেদের জায়গা শক্ত করেছে Ola Electric। বিক্রি বাড়াতে স্কুটারের দাম কমানোর ঘোষণা করল সংস্থা। এক ধাক্কায় ২৫ হাজার টাকা ডিসকাউন্টের ঘোষণা করা হয়েছে। ইলেকট্রিক টু-হুইলারের মার্কেটে বাড়ছে প্রতিযোগিতা।
আর সে কথা ভেবেই ই স্কুটারের দাম কমালো Ola Electric। কলকাতা সহ সমস্ত ডিলারের কাছেই এই অফার (Cheapest Electric Scooter) পাওয়া যাবে। ইলেকট্রিক স্কুটার কিনতে চাইলে এটাই সেরা সময় হতে চলেছে।

Cheapest Electric Scooter: বড় ঘোষণা সংস্থার
Ola Eectric ফেব্রুয়ারি মাসের জন্য এই অফার ঘোষণা (Cheapest Electric Scooter) করেছে। ফলে এই মাসেই কম দামে ওলা স্কুটার কেনার সুযোগ থাকছে। Ola Electric এর সিইও ভবেশ আগরওয়াল নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই অফারের বিষয়ে জানিয়েছেন। যেখানে ২৫ হাজার টাকা ছাড়ের কথা বলা হয়েছে। সংস্থার আশা, নয়া এই সিদ্ধান্তে বিক্রি বাড়বে Ola Eectric এর স্কুটারগুলির।
Cheapest Electric Scooter: সবথেকে সস্তার স্কুটার
Ola Eectric S1 X+ থেকে শুরু করে ওলা S1 Pro পর্যন্ত সমস্ত স্কুটারের দাম কমানোর (Cheapest Electric Scooter)সিদ্ধান্ত নিয়েছে। Ola S1 X+ এর দাম 25,000 টাকা ছাড় দিয়েছে। অন্যদিকে বড় ডিসকাউন্টের পর S1 Pro এর দাম 17,500 টাকা কম হয়ে গিয়েছে।
S1 X+ ওলার অন্যতম সস্তার স্কুটার। সংস্থার ২৫ হাজার টাকা ডিসকাউনন্টের পর বেস মডেলটির এক্স শোরুম প্রাইস হবে 84,999 টাকা। এই বিষয়ে আরও জানতে কলকাতায় Ola Eectric -এর যে কোনও ডিলারের স্বঙ্গে যোগাযোগ করতে পারেন।
You asked, we delivered! We’re reducing our prices by upto ₹25,000 starting today for the month of Feb for all of you!! Breaking all barriers to #EndICEage!
— Bhavish Aggarwal (@bhash) February 16, 2024
Valentine’s Day gift for all our customers 🙂❤️🇮🇳 pic.twitter.com/oKFAVzAWsC
Cheapest Electric Scooter: ফিচার এবং রেঞ্জ
বাজারে Ola Eectric Scooters এর চাহিদা (Cheapest Electric Scooter) রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক সংস্থার স্কুটারগুলির ফিচার এবং রেঞ্জ।
Ola S1 Pro: সংস্থার অন্যতম পাওয়ারফুল ইলেকট্রিক স্কুটার এটি। Ola S1 Pro এর টপ স্পিড প্রতি ঘন্টায় 120 কিমি। খুব কল্প সময় ফুল চার্জ সম্পন্ন হয়ে যায়। আর তা হলে অন্তত ১৯৫ কিমি পর্যন্ত ছুটতে পারবে নয়া এই স্কুটার।
Ola S1 Air: সংস্থার অন্যতম বিক্রিত বাইকগুলির মধ্যে এটি একটি। একবার চার্জ করলে প্রতি ঘন্টায় ৯০ কিমি পর্যন্ত ছুটতে সক্ষম এই স্কুটার। সিঙ্গল চার্জে ১৫১ কিলোমিটারের রেঞ্জ পাওয়া যায় এতে।
অন্যদিকে Ola S1 X+ স্কুটারটিও সংস্থার সেরা ইভি স্কুটারগুলির মধ্যে একটি। S1 Air এর মতোই ক্ষমতা রয়েছে Ola S1 X+ ইভি স্কুটারটির। একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে, এই ইভি স্কুটারটি 151 কিলোমিটার দূরত্বও কভার করতে পারে সহজেই। শুধু তাই নয়, 90 কিমি/ঘন্টা সর্বোচ্চ গতিতে চালাতে পারে এই স্কুটার।












Click it and Unblock the Notifications