Best Mileage Bikes in India: লিটারে ছুটবে ৮০ কিমি, এই পাঁচ বাইকের দাম ৮০ হাজারেরও কম
Best Mileage Bikes in India: সস্তার বাইকের চাহিদা সবসময় রয়েছে। বিপুল এই চাহিদার কথা মাথায় রেখে একাধিক সংস্থ বহু বাইক নিয়ে এসেছে। যেগুলির মাইলেজ একেবারে চমকে দেওয়ার মতো। এমনকি এক লিটার তেলে ৮০ কিমি পর্যন্ত ছুটতে পারে এমন বাইকের অপশনও রয়েছে।
এমনই পাঁচটি সস্তার বাইকের খোঁজ রইল এই প্রতিবেদনে (Best Mileage Bikes in India)-

ছবি- সৌজন্য Hero MotoCorp ও Honda 2 Wheelers India/ফেসবুক
Best Mileage Bikes in India: Honda Shine 100
Honda- -এর অন্যতম সেরা বাইকের মধ্যে একটি Shine 100। অবশ্যই বেস্ট সেলিং একটা বাইকও। Honda Shine 100 এর এক্স শোরুম প্রাইস ৬৪ হাজার ৯০০ টাকা। দামেও কম, মাইলেজেও সেরা এই বাইক। এক লিটার তেলে ৬৫ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে এই বাইক (Best Mileage Bikes in India)।
Best Mileage Bikes in India: Bajaj Platina 100
Bajaj এর সবথেকে সস্তার বাইকের (Best Mileage Bikes in India) মধ্যে একটি Platina 100। বছরের পর বছর বিক্রিত বাইকের তালিকায় ১ থেকে ১০ এর মধ্যে থাকে এই বাইক। এক্স শোরুম প্রাইস ৬৭ হাজার ৮০৮ টাকা। মাইলেজ লিটারে প্রায় ৬৫-৭০ পাওয়া যাবে।
Best Mileage Bikes in India: TVS Sport
রিপোর্ট অনুযায়ী, এক লিটার পেট্রোলে এই বাইক ৭৫ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। যে কোনও রাস্তায় আরামদায়ক সফর দেবে এই বাইক। আর সেভাবেই ডিজাইন করা হয়েছে। অনেকগুলি ভেরিয়েন্ট আছে। বেস মডলের এক্স শোরুম দাম ৫৯ হাজার ৮৮১ টাকা। টপ মডেলের এক্স শোরুম দাম পড়বে ৭১ হাজার ২২৩ টাকা।
Best Mileage Bikes in India: Hero Splendor Plus
Hero এর সেরা বিক্রিত বাইক Splendor Plus। এই বাইকের দাম ৭৫ হাজার ১৪১ টাকা (এক্স শোরুম প্রাইস)। টপ মডেলের দাম ৭৮ হাজার ২৮৬ টাকা। একাধিক নতুন ফিচার দেওয়া হয়েছে এতে। মাইলেজও সেরা। প্রতিবেদন অনুযায়ী, এই লিটার তেলে ৮০ কিমি পর্যন্ত ছুটতে পারে এই বাইক (Best Mileage Bikes in India)।
Best Mileage Bikes in India: Honda Livo Drum
এই বাইকে এক লিটার তেলে ৭৪ কিলোমিটার মাইলেজ পর্যন্ত সর্বোচ্চ মাইলেজ (Best Mileage Bikes in India) পাওয়া যায়। এক্স শোরুম প্রাইস ৭৮ হাজার ৫০০ টাকা। এই সমস্ত বাইকের দামের সঙ্গে কলকাতার দাম আলাদা হতে পারে। বিস্তারিত জেনেই কিনুন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications