জিও ফোন আসছে বাজারে, আগেভাগে কীভাবে অনলাইনে রেজিস্টার করবেন, জেনে নিন
যারা জিও ফোন কিনতে চান তারা অনলাইনে আবেদন করবেন। অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে jio.com-এ গিয়ে।
জিও-র কমখরচের ফোন বাজারে আনার কথা ঘোষণা করে ফের একবার হইচই ফেলে দিয়েছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। নতুন ফোনটি ৪জি ফোন হলেও 'এফেক্টিভ জিরো প্রাইস'- অর্থাৎ বিনামূল্যে দেওয়া হবে। রিলায়েন্সের চল্লিশতম উদযাপন দিবসে এই ঘোষণা করেছেন মুকেশ।

সবমিলিয়ে মোট ৫০ কোটি ফিচার ফোন বাজারে ছাড়া হবে। উদ্দেশ্য, সারা দেশে ডিজিটাল পদ্ধতির ব্যবহারকে ছড়িয়ে দেওয়া। আগামী ২৪ অগাস্ট থেকে প্রি-বুকিং শুরু হবে। দাম হবে ১৫০০ টাকা। তবে তিনবছর পরে ফোন ফেরত দিলে তা ফেরত দিয়ে দেওয়া হবে। কীভাবে বুকিং করবেন এই নতুন ফোন, জেনে নিন একনজরে।
যারা জিও ফোন কিনতে চান তারা অনলাইনে আবেদন করবেন। অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে jio.com-এ গিয়ে। অথবা সরাসরি যেতে পারে এই লিঙ্কে http://www.jio.com/en-in/jp-keep-me-posted।
রিলায়েন্স জিও-র নতুন প্ল্যান অনুযায়ী মাত্র ১৫৩ টাকায় আনলিমিডেট ডেটা পাওয়া যাবে নতুন ফিচার্স ফোনে। এছাড়া জিও আরও অনেক নতুন প্ল্যান নিয়ে এসেছে সমস্ত প্রাইম ও নন-প্রাইম গ্রাহকদের জন্য।












Click it and Unblock the Notifications