শীঘ্রই 5G পরিষেবা! দেশের ২ কোম্পানির সিমকার্ড ব্যবহারকারীদের জন্য সুখবর
ফাইভ জি (5g) পরিষেবার (service) পথে ভারত। সোমবার ব্যাঙ্ক অফ আমেরিকা সিকিউরিটিজ বলেছে, রিলায়েন্স জিও (reliance jio) এবং ভারতী এয়ারটেল (Bharti Airtel) দেশব্যাপী ৫জি স্পেকট্রাম কেনার মতো অবস্থায় রয়েছে। অন্যদিকে অপর বেসর
ফাইভ জি (5g) পরিষেবার (service) পথে ভারত। সোমবার ব্যাঙ্ক অফ আমেরিকা সিকিউরিটিজ বলেছে, রিলায়েন্স জিও (reliance jio) এবং ভারতী এয়ারটেল (Bharti Airtel) দেশব্যাপী ৫জি স্পেকট্রাম কেনার মতো অবস্থায় রয়েছে। অন্যদিকে অপর বেসরকারি পরিষেবা প্রদানকারী সংস্থা ভোডাফোন-আইডিয়া (vodafone-idea) নিয়ে অনিশ্চয়তা রয়ে গিয়েছে।

৫জি স্পেকট্রামের জন্য বিড
প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, কোনও একটি নির্দিষ্ট বৃত্তে যদি কোনও সংস্থা ৫জি স্পেকট্রামের জন্য বিড না করে, তাহলে ৪জি ব্যান্ডে ৫জি পরিষেবা দেওয়া কঠিন হয়ে পড়বে। কেননা সংস্থাগুলির হাতে এখন যেসব নেটওয়ার্ক রয়েছে, তা ইতিমধ্যে পূর্ণ ক্ষমতায় চলছে। ফলে থালি থাকা স্পেকট্রাম সীমিত রয়ে গিয়েছে।

বাধা পাবে নতুন কোনও টেলিকম সংস্থা
প্রকাশিত প্রতিবেদন অনুসারে, নতুন কোনও টেলিকম সংস্থা ৫জি স্পেকট্রামের উচ্চ রিজার্ভ মূল্য এবারের নিলামে অংশ গ্রহণ করতে পারবে না। বর্তমানে রিলায়েন্স জিও এবং ভারতীর মতো সংস্থা সারা দেশে ৫জি স্পেকট্রাম কেনার মতো অবস্থায় রয়েছে। অন্যদিকে ভোডাফোন আইডিয়া কীভাবে ৫জি স্পেকট্রামের জন্য তহবিল সংগ্রহ করবে তা এখনও স্পষ্ট নয়।

ভোডাফোন-আইডিয়ার সম্ভাব্য অবস্থান
টেলিকম ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, ভোডাফোন-আইডিয়া সাধারণভাবে মূল সার্কেলগুলিতে নজর দেবে। তারা মূল ৩জি ও ৪জি সার্কেলে বিড করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ভোডাফোন-আইডিয়া যদি সারা দেশে ৫জি স্পেকট্রাম না পায়, তাহলে তারা ব্যবসায়িক দিক থেকরে আরও দুর্বল হয়ে পড়বে।

পরবর্তী স্পেকট্রাম নিলামের সময়
প্রতিবেদনে বলা হয়েছে , টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি পরবর্তী নিলামে ৩.৫ GHz ব্যান্ডের প্রতি আগ্রহ দেখাবে। কারণ এটই ৫জির ব্যান্ড। একই সময়ে ৭০০ MHz, যা প্রিমিয়াম হিসেবে বিবেচনা করা হয়, তা কেবলমাত্র কয়েকটি কোম্পানির কাছে সহজলভ্য হতে পারে মূল্যের কারণে। সূত্রের খবর অনুযায়ী, মোদী সরকার জুনের শেষের দিকে কিংবা জুলাইয়ের শুরুতে স্পেকট্রামের পরবর্তী নিলাম করতে পারে। এরই ভিত্তিতে অগাস্ট-সেপ্টেম্বর নাগাদ দেশে ৫জি পরিষেবা শুরু হতে পারে বলে আশা করছে বিশেষজ্ঞ মহল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications