Jio 5G পরিষেবা: কবে-কোথায় চালু হবে, চূড়ান্ত ঘোষণা করলেন মুকেশ আম্বানি
দীর্ঘ প্রতিক্ষার অবসান। দেশের বিভিন্ন শহরে চালু হতে যাচ্ছে জিও ৫ জি (Jio 5G) পরিষেবা। এদিন মুকেশ আম্বানি (Mukesh Ambani) বিশ্বের বৃহত্তম স্বতন্ত্র জিও ৫ জি পরিষেবা চালুর কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, দিওয়ালিতে
দীর্ঘ প্রতিক্ষার অবসান। দেশের বিভিন্ন শহরে চালু হতে যাচ্ছে জিও ৫ জি (Jio 5G) পরিষেবা। এদিন মুকেশ আম্বানি (Mukesh Ambani) বিশ্বের বৃহত্তম স্বতন্ত্র জিও ৫ জি পরিষেবা চালুর কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, দিওয়ালিতে বেছে নেওয়া শহরগুলিতে জিও ৫ জির পরিষেবা শুরু করা হবে।

৫জি পরিষেবার ঘোষণা
মুকেশ আম্বানি এদিন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিডেটের বার্ষিক সাধারণ সভায় জিও ৫ জি পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছেন। ফিক্সড ব্রডব্র্যান্ডের মাধ্যমে জিও ডিজিটাল কানেক্টিভিটি তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি। জিও ৫ জি দেশের ১০ কোটি বাড়িকে সংযুক্ত করবে বলে জানিয়েছেন মুকেশ আম্বানি। এবারের দীপাবলির মধ্যে দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা-সহ অনেকগুলি শহরে এই পরিষেবা চালু হয়ে যাবে। অতি হাই স্পিড ফিক্ড ব্রডব্যান্ড পরিষেবার নাম দেওয়া হয়েছে জিও এয়ার ফাইবার।

বিশ্বের বাজারে ডিজিটাল সমাধান
মুকেশ আম্বানি জানিয়েছেন, জিও ৫ জি সর্বত্র, সবকিছুকে সর্বোচ্চ মানের এবং সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ডেটা চদিয়ে সংযুক্ত করবে। যা দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বের বাজারে ডিজিটাল সমাধান করবে। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে অর্থাৎ পরবর্তী ১৮ মাসের কম সময়ে ভারতের প্রতিটি শহর এবং তালুকে, তহসিলে জিও ৫ জি পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এখনও কিছু জিনিস পরিষ্কার নয়
এদিন মুকেশ আম্বানি দিওয়ালিতে জিও ৫ জি চালুর কথা ঘোষণা করেছেন। তবে সেখানে নতুন কোনও সিম লাগবে কিনা তা অবশ্য জানা যায়নি। এমন কী মূল্য কত হতে পারে তাও অবশ্য জানা যায়নি। তবে এর জন্য মধ্যের কয়েক সপ্তাহ অপেক্ষা করার পালা।

প্রধানমন্ত্রীকে অভিনন্দন
বার্ষিক সাধারণ সভায় মুকেশ আম্বানি প্রধানমন্ত্রী মোদীতে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, বিশ্বের কিছু অংশে আর্থিক চাপ রয়েছে। সেই আর্থিক এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ভারত শক্ত অবস্থানে দাঁড়িয়ে। যে কারণে তিনি প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের প্রথম কর্পোরেট সংস্থা যাদের বার্ষিক আয় ১০০ বিলিয়ন পেরিয়ে গিয়েছে। রিলায়েন্সের রাজস্ব ৪৭ শতাংশ বেড়েছে বলেও জানিয়েছেন তিনি। যার জেরে রিলায়েন্সই দেশের সব থেকে বড় করদাতা সংস্থায় পরিণত হয়েছে।
মুকেশ আম্বানি রিয়ায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসেবে ইতিমধ্যেই ২০ বছর পূর্ণ করেছেন। এদিন তিনি জানিয়েছেন, তেল থেকে রাসায়নিক একীকরণকে সর্বাধিক করতে আগামী পাঁচ বছরে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। এছাড়াও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভোহ্যপণ্য ব্যবসাতেও নামবে বলে জানিয়েছেন তিনি।
-
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
হরমুজ ইস্যুতে কড়া বার্তা! দাবি না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি, সময়সীমা ট্রাম্পের -
পশ্চিম এশিয়ার সংঘাতের জের? আরও বাড়তে চলেছে ফ্লাইট ভাড়া! কী ঘোষণা করল কেন্দ্র? জানুন -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
বক্স অফিসে ঝড় 'ধুরন্ধর ২'-এর! তিন দিনেই বিশ্বজুড়ে ৫০০ কোটির গণ্ডি পার, রণবীরের ছবিতে রেকর্ড আয় -
ফের এক বিএলও-র মৃত্যু! অতিরিক্ত কাজের চাপে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পরিবারের












Click it and Unblock the Notifications