জাল লেনদেনের ফলে শেয়ার বাজারে বিশাল ধাক্কা খেল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
শেয়ার বাজারে দারুণভাবে ধাক্কা খেয়েছে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির শেয়ার। প্রতিটি ব্যাঙ্কের শেয়ার ও স্টকেই আঘাত লেগেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শেয়ার ৬ শতাংশ নিচে নেমে গিয়েছে।
শেয়ার বাজারে দারুণভাবে ধাক্কা খেয়েছে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির শেয়ার। প্রতিটি ব্যাঙ্কের শেয়ার ও স্টকেই আঘাত লেগেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শেয়ার ৬ শতাংশ নিচে নেমে গিয়েছে। ব্যাঙ্কের দাবি, মুম্বইয়ে একটি শাখায় জাল লেনদেন হয়েছে। যার জেরেই এই পতন।

অন্যদিকে ব্যাঙ্ক অব ইন্ডিয়ার শেয়ার ৪ শতাংশ পড়ে গিয়েছে। এদিকে দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কের শেয়ারও ২ শতাংশ নিচে নেমে গিয়েছে।
পিএনবি-র স্টক ৫.৭ শতাংশ হারে পতন হয়েছে। দাম কমে ১৫২.৪৫ টাকায় দাঁড়িয়েছে। মুম্বইয়ের শাখায় গোলমালের জেরেই এই ঘটনা। কিছু বাছাই করা অ্যাকাউন্ট হোল্ডারদের সুবিধা দিতে গিয়ে ব্যাঙ্ক গোলমালে পড়ে গিয়েছে। মোট গোলমেলে লেনদেন হয়েছে ১৭৭১.৬৯ মিলিয়ন ডলার।
ব্যাঙ্ক অব ইন্ডিয়ার শেয়ারের দাম ৪.৭ শতাংশ কমে ১৩৮.০৫ টাকায় দাঁড়িয়েছে। আগের ত্রৈমাসিকে ক্ষতি হয়েছে ২৩৪১.২৩ কোটি টাকা।
অন্য রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির মধ্যে সিন্ডিকেট ব্যাঙ্ক ৩ শতাংশ, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স ২.৭ শতাংশ, এলাহাবাদ ব্যাঙ্ক, ইউবিআই, আইডিবিআই, অন্ধ্র ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্কের শেয়ার ২-৩ শতাংশ হারে পড়েছে। এসবিআইয়ের শেয়ার ১.৬৫ শতাংশ হারে পড়ে ২৮৪ টাকায় এসে ঠেকেছে।
প্রসঙ্গত, এদিন বাজার খোলার পর সেনসেক্স ১৫০ পয়েন্ট উপরে উঠে খোলে। সেনসেক্স পৌঁছে যায় সাড়ে ৩৫ হাজারে, এদিকে নিফটি ৮৪ পয়েন্ট বেড়ে ১০,৬০০ পয়েন্টে পৌঁছয়। আইটি স্টকগুলি ভালো ফল করেছে।












Click it and Unblock the Notifications