শিল্পোৎপাদনের হার তিন মাসে সর্বনিম্ন, রিপোর্ট পেশ করে জানাল কেন্দ্রই
অক্টোবর মাসের শিল্পোৎপাদনের হার এসে দাঁড়িয়েছে ২.২ শতাংশে। যা গত তিনমাসে সর্বনিম্ন বলে জানিয়েছে কেন্দ্রীয় রিপোর্ট।
অক্টোবর মাসের শিল্পোৎপাদনের হার এসে দাঁড়িয়েছে ২.২ শতাংশে। যা গত তিনমাসে সর্বনিম্ন বলে জানিয়েছে কেন্দ্রীয় রিপোর্ট। তবে ২০১৬ সালের অক্টোবর মাসের চেয়ে তা বেশি বলে খবর।

এপ্রিল থেকে অক্টোবর মাসের হিসাবে গত বছরের এই একই সময়ের চেয়ে বৃদ্ধি এসে দাঁড়িয়েছে ২.৫ শতাংশে। বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদন ও খনি শিল্পের পারফরম্যান্সে ঘাটতির ফলেই বৃদ্ধি থমকে গিয়েছে।
২০১৬ সালে ফ্যাক্টরি আউটপুটে ৪.২ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছিল। তবে মাস ধরে হিসাব করে দেখা গিয়েছে, এই বছরের সেপ্টেম্বরে আইআইপি বৃদ্ধি ৪.১৪ শতাংশ বেড়েছে। শিল্পোৎপাদনের হার আগের বছরের চেয়ে এপ্রিল-অক্টোবর মাসের মধ্যে ২.৫ শতাংশ বেড়েছে।
বিদ্যুৎ উৎপাদনের হার গত বছরের তুলনায় এবছরের অক্টোবর মাসে ৩.২ শতাংশ বেড়েছে। খনিজ শিল্পে বৃদ্ধি মাত্র ০.২ শতাংশ যা নিয়ে কেন্দ্র আলোচনায় বসেছে।
এর পাশাপাশি অন্যান্য উৎপাদন শিল্পে নেতিবাচক বৃদ্ধি চোখে পড়েছে। তামাকজাত পণ্য উৎপাদন, রাবার ও প্লাস্টিকজাত পণ্য উৎপাদনে মাইনাস ৩৬.৪ শতাংশ, মাইনাস ২০.০৯ শতাংশ ও মাইনাস ১৬.১ শতাংশ বৃদ্ধি হয়েছে বলে কেন্দ্রীয় রিপোর্ট বলেছে।












Click it and Unblock the Notifications