Indian Railways: ট্রেনে ভিড় সামলাতে পরিকল্পনা চূড়ান্ত! কোচ নিয়ে বড় দাবি রেলমন্ত্রীর

Indian Railways: এই মুহূর্তে ভারতীয় রেলে বেশি পরিমাণে এসি কোচ ব্যবহার করা হচ্ছে। কমছে স্লিপার কোচ। এমনটাই অভিযোগ করছেন সাধারণ যাত্রীরা। যদিও এই অভিযোগের জবাব দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

রেলমন্ত্রী বলেছেন, প্রতি ২২ কোটির ট্রেনে বারোটি নন-এসি জেনারেল এবং স্লিপার কোচ বসানো হচ্ছে। তুলনায় ট্রেনগুলিতে মাত্র আটটি এসি কোচ থাকছে। তিনি দাবি করেছেন, বর্তমানে ভারতীয় রেলের কাছে যে কোচ রয়েছে, তার দুই-তৃতীয়াংশ কোচ নন-এসি এবং এক-তৃতীয়াংশ এসি কোচ। তিনি জানিয়েছেন, ভারতীয় রেল এই বছর প্রায় ১০ হাজার নন-এসি কোচ তৈরি করেছে।

indian railways

রেলমন্ত্রীর দাবি
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভার সাংসদ হারিস বিরনের প্রশ্নের জবাবে বলেছেন, এই মুহূর্তে ভারতীয় রেলে সর্বাধিক সংখ্যক নন-এসি কোচ ব্যবহার করছে। সেই সময় সাংসদ প্রশ্ন করেন, ট্রেনে ভিড় হচ্ছে, এই চ্যালেঞ্জের মোকাবিলায় সরকার কী পদক্ষেপ নিচ্ছে? তাঁর আরও প্রশ্ন ছিল নন-এসি ট্রেনের সংখ্যা কি কমানো হচ্ছে?
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ট্রেনগুলিতে প্রচুর ভিড় এবং অসংরক্ষিত যাত্রীরা সংরক্ষিত কামরায় উঠে পড়ার বিষয়টি সাধারণ হয়ে দাঁড়িয়েছে।

বন্দে ভারতের সঙ্গে অমৃত ভারত
বিরোধীরা বারে বারে অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার তথা রেলমন্ত্রক বন্দে ভারতের মতো ট্রেনে বেশি গুরুত্ব দিচ্ছে। এব্যাপারে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কোভিডের কারণে ২০১৯ ও ২০১৪-এর মধ্যে যাত্রী পরিবহনে পরিবর্তন এসেছে। ভারতীয় রেল যাত্রীদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের ট্রেন চালাচ্ছে। বন্দে ভারতের পাশাপাশি অমৃত ভারত এক্সপ্রেসও চালানো হচ্ছে। তিনি জানিয়েছেন, অমৃত ভারত একটি নন এসি ট্রেন। এর মাধ্যমে যাত্রীদের উন্নতমানের পরিষেবা দিয়েছে রেল।

ভিড় নিয়ন্ত্রণে ব্যবস্থা
রেলমন্ত্রী জানিয়েছেন, ভিড় নিয়ন্ত্রণ করতে উৎসব, ছুটি ও পিক সিজনে চাহিদা বাড়লে রেল বিশেষ ট্রেন চালায়। এছাড়া ট্রেনের ধারণক্ষমতাও বাড়ানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+