Indian Railway: পেনশন দেওয়ার পয়সাই নেই রেলের কাছে! 'ফাঁস' সংবাদমাধ্যমের রিপোর্টে
Indian Railway: করোনা মহামারী সহ একাধিক ইস্যুতে বড় ধাক্কা রেলের! বিশেষ করে রেলের আয়ে (Railway Revenue) বড় প্রভাব পড়েছে। এই অবস্থায় কার্যত কর্মীদের পেনশন দিতে হিমশিম খেতে হচ্ছে রেলকে।
এই অবস্থায় ফের একবার অর্থমন্ত্রকের সাহায্য চাইল রেলমন্ত্রক ( Indian Railway)। Business Standard-এ প্রকাশিত খবরে এমনটাই দাবি করা হয়েছে। আর এই খবর সামনে আসতেই কার্যত ভাঁজ রেলের অবসর প্রাপ্ত কর্মীদের কপালে।

Indian Railway: রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সংসদে গত সপ্তাহে জমা পড়া একটি রিপোর্টে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। সুপারিশের ভিত্তিতে রেলের গৃহীত পদক্ষেপ সম্পর্কে সংসদের স্ট্যান্ডিং কমিটি একটি রিপোর্ট চেয়েছিল। আর সেখানে রেলমন্ত্রক ( Indian Railway) জানায়, ২০২২-২৩ সালে নিজেদের ভাণ্ডার থেকেই পেনশন দেওয়ার ক্ষেত্রে সফল। কিন্তু অর্থমন্ত্রকের কাছে কিছু সাহায্য চাওয়া হয় বলেও স্বীকার করে নেওয়া হয়েছে মন্ত্রকের তরফে জমা দেওয়া রিপোর্টে।
Indian Railway: ৭০,০০০ কোটি টাকা চেয়েছে
যদিও অর্থমন্ত্রকের তরফে প্রথমে এই আবেদনকে খারিজ করে দেওয়া হয়েছিল। এমনটাই Business Standard-এ দাবি করা হয়েছে। যদিও প্যানেল এই বিষয়টি নিয়ে অর্থমন্ত্রককে চাপ দেওয়ার কথা বলে। যদিও এর আগেও একাধিক বার অর্থমন্ত্রকের কাছে এমন আবেদন করা হয়েছিল বলে দাবি। কিন্তু বারবার তা খারিজ করে দেওয়া হয়। কিন্তু এবার শেষমেষ অর্থমন্ত্রক বিষয়টিকে গুরুত্ব নিয়ে দেখে। প্যানেল মোতাবেক, ২০২৩-২৪ রেলের ( Rail Pension) পেনশন মেটানোর ক্ষেত্রে ৬২,০০০ কোটি টাকা দিতে হতে পারে রেলকে। যদিও রেল ৭০,০০০ কোটি টাকা চেয়েছে বলে দাবি।
Indian Railway: ব্যায় বাড়লেও আয় বাড়েনি
সাম্প্রতিক সময়ে রেলওয়ের ( Indian Railway) পেনশন দায় যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, প্রতি বছর ব্যয় অনেকটাও বৃদ্ধি পাচ্ছে। মূলত মাল এবং প্যাসেঞ্জার পরিবহণ করেই আয় করে থাকে ভারতীয় রেল। আর তা থেকেই কর্মীদের বেতন এবং পেনশন দেওয়া হয়।
কিন্তু গত কয়েক বছরে রেলের আয়ে ব্যাপক ধাক্কা লেগেছে। বিশেষ করে করোনার সময় দীর্ঘদিন রেল চলাচল বন্ধ ছিল। গত পাঁচ বছর ধরে রেলওয়ের কাজের ব্যয়ের বিল দ্রুত বেড়েছে। সেভাবে আয় বাড়েনি বলেই দাবি করা হচ্ছে। এই অবস্থায় একাধিক ছাড় তুলে দিয়েছে রেলওয়ে। কিন্তু এরপরেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে মন্ত্রককে। যদিও এই খবরে ভিত্তিতে রেলের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications