করোনা ধাক্কা কাটিয়ে উত্থান! ১৫০ বছরে প্রথম অর্থনৈতিক বৃদ্ধিতে ব্রিটেনকে ছাপিয়ে গেল ভারত
করোনা ধাক্কা কাটিয়ে উত্থান! ১৫০ বছরে প্রথম অর্থনৈতিক বৃদ্ধিতে ব্রিটেনকে ছপিয়ে গেল ভারত
করোনা পরিস্থিিত কাটিয়ে উঠেছে ভারত। তার মধ্যেই এলো সুখবর। গত ১৫০ বছরে প্রথম অর্থনৈতিক বৃদ্ধিতে ব্রিটেনকে ছাপিয়ে গেল ভারত। যে ভারতকে ২০০ বছর ধরে শাসন করেছে ব্রিটেন। সেই ভারতই অর্থনৈতিক বৃদ্ধিতে ছাপিয়ে গিয়েছে ব্রিটেনকে। ফোর্বস ম্যাগাজিনে এমনই দাবি করা হয়েছে।

ব্রিটেনকে ছাপিয়ে গেল ভারত
শাসক আর প্রজার সম্পর্ক ছিল দুই দেশের মধ্যে। ২০০ বছর ভারতকে শাসন করেছে ব্রটেন। সেই ব্রিটেনই এখন পিছিেয় পড়েছে ভারতের থেকে। ফোর্বস ম্যাগাজিনের রিপোর্ট বলছে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ব্রিটেনকে ছাপিয়ে গিয়েছে। এদিকে করোনা পরিস্থিতি থেকে অর্থনৈতিক মন্দা,মুদ্রস্ফীতি সব ধাক্কাই এসেছে ভারতে গত ২ বছরে। এখনও মুদ্রাস্ফীতিতে লাগাম টানতে হিমসিম খেতে হচ্ছে মোদী সরকারকে। তার মধ্যেই এল এই সুখবর।

কেন পিছিয়ে পড়ল ব্রিটন
সাধারণত প্রথম বিশ্বের দেশ বলেই মনে করা হয় ব্রিটেনকে। তারপরেও কেন এই অবস্থা। গবেষকরা বলছেন গত ২ বছরে একাধিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ ব্রিটেন। ব্রেক্সিটের মত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ধাক্কা যে অর্থনীতিত আসবে তাতে কোনও সন্দেহ নেই। তার মধ্যেই হাজির করোনা সংক্রমণ। সেইপরিস্থিতি থেকে বেরোতে হিমসিম খেতে হয়েছে ব্রিটেনকে। তার পরে আবার রয়েছে রাজনৈতিক টানাপোড়েন। সম্প্রতি রাজনৈতিক টানা পোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে ব্রিটেন। পদত্যাগ করেছেন ব্রিটেেনর প্রধানমন্ত্রী। কে হবেন নতুন মুখ তানিয়ে জল্পনা চলছে। সব মিলিয়ে একটা অরাজক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ব্রিটেন। তার পরিণাম অর্থনৈতিক মন্দা।

এগিয়ে ভারত
ভারতের অর্থনীতি যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে তা নজর টানছে গোটা বিশ্বের। করোনা পরিস্থিতিতে চরম খারাপ পরিস্থিতির মধ্য গিয়েছে েদশ। ধীরে ধীরে ফিরতে শুরু করেছে দেশের হাল। একাধিক নীতি প্রয়োগ করতে হয়েছে মোদী সরকারকে। ভারতীয় অর্থনীতির বৃদ্ধি-হার বছরে ৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮ শতাংশ। আর ব্রিটেনের আর্থিক বৃদ্ধি-হারটা কমতে কমতে বছরে ১ থেকে ২ শতাংশের মধ্যেই আটকে গিয়েছে। তবে ভারতের টাকার দাম কমতে শুরু করেছে। সেটা একটা চিন্তার।

লোকসভা ভোটে সুফল
ফোর্বস পত্রিকার এই রিপোর্টে সুবিধা পাবে বিজেপি। লোকসভা ভোটে এই ফোর্বস পত্রিকার রিপোর্টকে সামনে রেখে অর্থ নৈতিক উন্নয়নে প্রচার করতে পারবে বিজেপি. এদিকে আজ থেকেই মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছে কংগ্রেস। এবং মোদী সরকারের বিরুদ্ধে হল্লা বোল কর্মসূচি শুরু করেছে তাঁরা।












Click it and Unblock the Notifications