Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maruti Swift Blitz: উৎসবের মরশুমে বড় চমক মারুতি সুজুকির! একেবারে ফ্রি'তেই...

Maruti Swift Blitz: উৎসবের মরশুমে বাইক এবং গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি বিভিন্ন অফার-ডিসকাউন্ট ঘোষণা করছে! মূলত বিক্রি বাড়াতেই একের পর এই ঘোষণা চলছে। আর এর মধ্যেই গাড়িপ্রেমীদের জন্য বড় উপহার Maruti-র। লঞ্চ করল সংস্থার অন্যতম বিক্রিত গাড়ি Swift -এর Blitz এডিশন।

এই এডিশনের পাঁচটি ভেরিয়েন্ট লঞ্চ করল সংস্থা। যার মধ্যে রয়েছে LXI, VXI, VXI AMT, VXI(O) এবং VXI(O) AMT। উৎসবের মরশুমে Swift Blitz এর সঙ্গে Maruti ক্রেতাদের 49,848 টাকার একটি কিট ফ্রি দিচ্ছে। কি আছে তাতে? এক নজরে দেখে নিন Maruti Swift Blitz এর খুঁটিনাটি তথ্য-

Maruti Swift Blitz

Maruti Swift Blitz এ নতুন কী?

Maruti Swift Blitz এডিশনে একাধিক অ্যাডভান্সড ফিচার দেওয়া হয়েছে। যেমন Rear Underbody Spoiler, ফগ ল্যাম্প, ডোর ওয়াইজর, Illuminated Door Sills এর মতো আধুনিক ফিচার যোগ করা হয়েছে। যা একেবারে Maruti Swift এর লুকটাই বদলে দিয়েছে। সঙ্গে ফ্রি'তে পাওয়া কিটে একাধিক চমক থাকছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে Maruti Swift Blitz এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 6.49 লাখ টাকা। তবে টপ মডেলের দাম পড়বে 8.02 লাখ টাকা।

Maruti Swift Blitz: 25kmpl পর্যন্ত মাইলেজ

Maruti Swift Blitz এডিশনের ইঞ্জিনে কোনও আপডেট করা হয়নি। এই এডিশনের Z সিরিজে পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 82hp পাওয়ার এবং 112 Nm পরজন্ট টর্ক জেনারেট করতে পারে। এতে 5 স্পিড ম্যানুয়াল এবং 5 স্পিড AMT গিয়ারবক্সের সুবিধা দেওয়া হয়েছে। ম্যানুয়াল গিয়ারবক্সে এই গাড়ি 24.8kmpl পর্যন্ত মাইলেজ দেয়। এবং AMT অপশনে 25.75 kmpl পর্যন্ত মাইলেজ পাওয়া সম্ভব।

Swift CNG অপশনের মাইলেজ অবাক করবে

গত মাসে মারুতি Swift এর CNG মডেল বাজারে লঞ্চ করে। এই গাড়িতে 1.2 লিটারের শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। যা CNG মোডে 70PS পর্যন্ত পাওয়ার এবং 102 NM টর্ক জেনারেট করতে পারে। Maruti Swift CNG মডেলের সঙ্গে 5 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে যুক্ত রয়েছে। মাইলেজও চমকে দেওয়ার মতো। প্রতি কেজিতে 33 km পর্যন্ত মাইলেজ অফার করে।

Maruti Swift: সিএনজি অপশনে গাড়িটির একনজরে দাম

Maruti Swift CNG এর এক্স শোরুম প্রাইস 8.19 লাখ টাকা থেকে শুরু হচ্ছে। ভেরিয়েন্ট অনুযায়ী, দাম বদল হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+