জিডিপি বৃদ্ধির দৌড়ে আগামী দুই বছর ভারতকে ছুঁতেও পারবে না চিন, পূর্বাভাস আইএমএফ-এর
বিশ্বের সবচেয়ে দ্রুতগতিতে বেড়ে চলা অর্থনীতির দেশ হিসাবে আরও এগিয়ে চলেছে ভারত।
বিশ্বের সবচেয়ে দ্রুতগতিতে বেড়ে চলা অর্থনীতির দেশ হিসাবে আরও এগিয়ে চলেছে ভারত। বিশ্ব অর্থনীতি আগামী কয়েক বছরে পিছনের দিকে হাঁটলেও এগোবে ভারত। এমনই ভবিষ্যদ্বাণী করল আইএমএফ।

২০২০ ও ২০২১ অর্থবর্ষে ভারতের জিডিপির বৃদ্ধি ৭.৫ ও ৭.৭ শতাংশ হারে হতে চলেছে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। সেখানে এই দুই বছরেই চিনের বৃদ্ধি হবে ৬.২ শতাংশ হারে।
পাশাপাশি বিশ্ব অর্থনীতির দিকে তাকালে দেখা যাচ্ছে, ২০১৯ সালে বিশ্ব অর্থনীতি ৩.৫ শতাংশ হারে বাড়বে, ২০২০ সালে ৩.৬ শতাংশ হারে তা বাড়তে চলেছে।
প্রসঙ্গত ২০১৮-১৯ অর্থবর্ষে জিডিপি-র বৃদ্ধি হবে ৭.২ শতাংশ হারে। যা আগের ২০১৭-১৮ সালের ৬.৭ শতাংশ বৃদ্ধির চেয়ে বেশি। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিসের 'ফার্স্ট অ্যাডভান্স এস্টিমেটস অব ন্যাশনাল ইনকাম ২০১৮-১৯' এর রিপোর্টে এই তথ্য কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে।
এছাড়া আরবিআই জানিয়েছে, ২০১৯-২০ অর্থবর্ষে ভারতের জিডিপির বৃদ্ধি ৭.৪ শতাংশ হারে হবে। পাশাপাশি মুদ্রাস্ফীতির হার নিয়েও মতামত জানিয়েছে আরবিআই। সংস্থার মতে বর্তমান অর্থবর্ষের শেষ ভাগে মুদ্রাস্ফীতির হার কমে ২.৭ থেকে ৩.২ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications