Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সামনেই বাজেট! প্রভাব পড়তে পারে গাড়ি শিল্পেও, মাত্র ২৫ হাজার টাকায় বুক করে ফেলুন Hyundai Creta Electric

Hyundai Creta Electric Booking: Auto Expo 2025 এ Hyundai India একেবারে নতুন Creta Electric লঞ্চ করেছে। যার দাম সাধারণ মানুষের বাজেটের তুলনায় অনেকটাই বেশি। এক্স শোরুম প্রাইস হচ্ছে ১৭ লাখ ৯৯ হাজার টাকা। ইতিমধ্যে এই গাড়ির বুকিং শুরু হয়ে গিয়েছে। এক্ষেত্রে এত টাকা না থাকলেও হবে। মাত্র ২৫ হাজার টাকা দিয়ে বুকিং করা যাবে Hyundai Creta Electric।

সঙ্গে পেয়ে যাবেন আরও ছাড়। এই বিষয়ে আরও জানতে Hyundai এর যে কোনও শোরুম কিংবা ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। একেবারে আলাদা ডিজাইনে Hyundai Creta Electric তৈরি করা হয়েছে। তবে পেট্রোল-ডিজেল ভেরিয়েন্টের থেকে খুব একটা আলাদা নয়। এই গাড়িতে দুটি ব্যাটারি প্যাক অপশন দেওয়া হয়েছে।

Hyundai Creta Electric Booking

প্রথমটি 42 kWh এর ব্যাটারি প্যাক। যা একবার চার্জ করলে ৩৯০ কিমি পর্যন্ত রেঞ্জ দেবে। দ্বিতীয়টি 51.4 kWh এর ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। যা 473 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে। Hyundai Creta Electric এর একাধিক ভেরিয়েন্ট দেওয়া হয়েছে। ভেরিয়েন্ট অনুযায়ী দামের বদল হবে। একই সঙ্গে ফিচার এবং অন্যান্য সুযোগ সুবিধাও বেশি পাওয়া যাবে।

Hyundai Creta Electric এর ফিচার

Hyundai Creta Electric একেবারেই স্মার্ট SUV গাড়ি। একাধিক নতুন এবং চমকে দেওয়ার ফিচার এই গাড়িতে যুক্ত করা হয়েছে। আছে passenger walk in device। যার সাহায্যে একটা আঙুলের ছোঁয়াতেই গাড়ি আসন অ্যাডজাস্ট করা যাবে। আলাদা ভাবে আসন টানাটানির কোনও জায়গা নেই। এছাড়াও এতে ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, প্যানারেমিক সানরুফ, এডিএস লেভেল ২, ৩৬০ ডিগ্রি ক্যামেরা সহ একাধিক আপডেটেড ফিচার নয়া Hyundai Creta Electric এ দেওয়া আছে।

নয়া এই Hyundai Creta Electric একাধিক নতুন রঙে কেনার সুযোগ পাবেন গ্রাহকরা। সংস্থা একেবারে নতুন আটটা রঙে এই গাড়ি কেনার সুযোগ পাবে।

Hyundai Creta Electric: ব্যাটারিতে ৮ বছরের ওয়ারেন্টি

Hyundai Creta Electric এ ইনফোটেনমেন্ট সিস্টেম এবইং অ্যাপ অপশন দিয়েছে সংস্থা। অন্যদিকে নয়া Creta ইলেকট্রিকে Hyundai এনএসসি ব্যাটারি দিয়েছে। যাতে ৮ বছরের জন্যে গ্যারেন্টি আছে। পাশাপাশি 51.4 kWh ব্যাটারি প্যাকের সঙ্গে এতে 171bhp পাওয়ার যুক্ত ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে। যা গাড়ি চালানোর মজাকে দ্বিগুণ করবে বলে দাবি সংস্থার।

আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন। বাজেটের একাধিক জিনিসের দাম বাড়তে পারে আবার কমতে পারে। যার প্রভাব পড়তে পারে গাড়ি শিল্পেও। বাজেটের আগে সবথেকে কম দামে এই গাড়ি বুক করে ফেলুন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+