পেট্রোল শেষ! চিন্তা নেই, চলতে চলতেই ব্যাটারিতে সুইচ করে নিন Kawasaki Versys বাইকটি
Hybrid Bike: ভারতীয় অটোমোবাইল বাজারে হাইব্রিড গাড়ি চাহিদা ব্যাপক বাড়ছে। এমন গাড়ি শুধু তেল বাঁচায় এমন নয়, পরিবেশের জন্যেও এই গাড়ি খুব ভালো। তবে সময়ের সঙ্গে সঙ্গে হাইব্রিড বাইকের দিকেও ঝোঁক বাড়ছে। বহু সংস্থা হাইব্রিড বাইক নিয়ে কাজ করছে। আর সেই তালিকায় প্রথমেই রয়েছে Kawasaki।
সংস্থা এমন একটি বাইক তৈরি করেছে যা ফুয়েলের সঙ্গে ব্যাটারিতেও ছুটবে। সম্প্রতি Z7 হাইব্রিড প্রকাশ্যে এনেছে। অ্যাডভেঞ্চার বাইক Kawasaki Versys এর হাইব্রিড ভার্সন (Hybrid Bike) নিয়ে কাজ করছে।

- Hybrid Bike: ওয়েবসাইটে সামনে এনেছে সংস্থা
Kawasaki Versys হাইব্রিড ডিজাইন (Hybrid Bike) পেটেন্ট ওয়েবসাইটে সামনে এনেছে সংস্থা। এমনকি পাওয়ারট্রেন সামনে এনেছে। আর তাতে জানা যাচ্ছে, Versys হাইব্রিড এবং Z7 হাইব্রিডের সমান পাওয়ারট্রেন দেওয়া হয়েছে। এই হাইব্রিড বাইকে 451cc এর প্যারালাল টুইন ইঞ্জিনের সঙ্গে ইলেকট্রিক পাওয়ার ট্রেন দেওয়া হয়েছে। যা কিনা 9kW এর ইলেকট্রিক মোটর এবং 1.4kWh এর ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে। তথ্য অনুযায়ী, এই বাইকের ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম একেবারেই Kawasaki Z7 হাইব্রিডের মতো।
- Hybrid Bike: পেট্রোল শেষ হলেও ছুটবে এই বাইক
Kawasaki Versys বাইকটিকে (Hybrid Bike) আধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। পেট্রোল শেষ হওয়ার পর ইলেকট্রিক শক্তিতেও ছুটতে পারবে এই বাইক। এমনকি রাইডার বাইকটিকে চালাতে চালাতেই পেট্রোল থেকে হাইব্রিড এবং হাইব্রিড থেকে পেট্রোলে সুইচ করতে পারবে। বাইকের 451cc হাইব্রিড ইঞ্জিন 69 বিএইচপি পাওয়ার জেনারেট করতে পারে। কোম্পানি এই বাইকে ফুল এলইডি হেডলাইট, ডিজিটাল ডিসপ্লে, অটোমেটিক গিয়ারবক্স এবং নেভিগেশনের মতো ফিচার দেওয়া হয়েছে।
- Hybrid Bike: বাজাজ কাজ করছে CNG বাইক নিয়ে
বাজাজ দেশের প্রথম সিএনজি বাইক নিয়ে কাজ করছে। বাজাজ প্লান্টিনা সিএনজি মডেল লঞ্চ করতে পারে সংস্থা। আর তা নিয়েই কাজ করছে সংস্থা। আর সেই কাজ একেবারে শেষ পর্যায়ে চলছে বলে খবর। এই বাইকের বেশ কিছু প্রোটোটাইপ তৈরি করা হয়েছে। আর এই বাইক বাজারে আসলে কার্যত বিপ্লব ঘটবে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications