রেপো রেট কমানোর সিদ্ধান্তে কী বদলাবে অর্থনীতির গতি? ঋণগ্রহীতাদের স্বস্তি বাড়ার ইঙ্গিত কি দিচ্ছে আরবিআই?
দেশের অর্থনীতির গতি বাড়াতে রেপো রেটে কাটছাঁট করল আরবিআই তথা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শুক্রবার অনুষ্ঠিত ব্যাঙ্কের চলতি অর্থবর্ষের শেষ দ্বিমাসিক বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে রেপো রেট নামানো হল ৫.২৫ শতাংশে। টানা দুইমাস স্থিতাবস্থার পর এটাই প্রথম রেট কাট।
আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, মুদ্রানীতি কমিটির (এমপিসি) সব সদস্য একযোগে রেপো রেট কমানোর সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন। অর্থনীতির বর্তমান অবস্থায় সুদের হার নিউট্রল স্ট্যান্সে রাখা জরুরি বলেই মত কমিটির।

চলতি অর্থবর্ষের প্রথম দুই ত্রৈমাসিকে শক্তিশালী দৌড়ে ভারতের অর্থনীতি এপ্রিল জুনে জিডিপি বৃদ্ধি ৭.৮ শতাংশ, জুলাই সেপ্টেম্বরে আরও লাফিয়ে ৮.২ শতাংশ।
অন্যদিকে, মুদ্রাস্ফীতির চাপও কমছে দ্রুত অক্টোবরে সিপিআই নেমেছে ০.২৫ শতাংশে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে নিচের স্তর। খাদ্যদ্রব্যের দাম কমা ও কর সংক্রান্ত ছাড় এতে বড় ভূমিকা রাখছে।
তবে এর মধ্যেই কিছু দুর্বলতার ইঙ্গিতও মিলছে। মেনুফ্যাকচারিং পিএমআই নেমেছে ৫৯.২ থেকে ৫৬.৬ এ, যা ফেব্রুয়ারির পর সবচেয়ে মন্থর উন্নতির হার। তাই বৈশ্বিক অনিশ্চয়তার আবহে প্রবৃদ্ধির গতি ধরে রাখতে সুদের হার কমানোই ছিল সময়ের দাবি।
অক্টোবরে এমপিসি রেপো রেট ৫.৫ শতাংশ রাখার পাশাপাশি চলতি অর্থবর্ষে বৃদ্ধি অনুমান বাড়িয়ে ৬.৮ শতাংশ করেছিল, ও মুদ্রাস্ফীতি কমিয়ে ২.৬ শতাংশ ধার্য করেছিল।
সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও নীতিগত অবস্থান নিউট্রল রেখেই রেট কমাল আরবিআই।
রিপোর্ট বলছে ঋণের সুদের হার আরও কমতে পারে, বাড়ি ও গাড়ির ঋণে পাওয়া যেতে পারে স্বস্তি। একইসঙ্গে বাজারে অর্থ প্রবাহ বাড়িয়ে অর্থনীতিকে আরও দ্রুতগামী করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
-
'মেঘের আড়ালে থেকে খেলবেন না, সামনে à¦à¦¸à§‡...'! নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশনকে কটাকà§à¦· মমতার, আর কী বললেন? -
১৯২ আসনে বামফà§à¦°à¦¨à§à¦Ÿà§‡à¦° পà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€ ঘোষণা, তালিকায় নবীন পà§à¦°à¦¬à§€à¦£à§‡à¦° মেলবনà§à¦§à¦¨ -
তৃণমূলের পà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€ তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেà¦à¦¿à¦“য়েটরা -
ননà§à¦¦à§€à¦—à§à¦°à¦¾à¦®à§‡à¦° সঙà§à¦—ে মমতার à¦à¦¬à¦¾à¦¨à§€à¦ªà§à¦°à§‡à¦“ লড়বেন শà§à¦à§‡à¦¨à§à¦¦à§, বিজেপির পà§à¦°à¦¥à¦® দফার তালিকায় পà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€ কারা? -
বাড়বে জয়ের মারà§à¦œà¦¿à¦¨, à§§ লাখ à¦à§‹à¦Ÿ টারà§à¦—েট করে পà§à¦°à¦šà¦¾à¦° শà§à¦°à§ দিলীপ ঘোষের -
বিবেচনাধীন à¦à§‹à¦Ÿà¦¾à¦° ইসà§à¦¯à§: ২১ লকà§à¦· নামের নিষà§à¦ªà¦¤à§à¦¤à¦¿, কবে বেরবে সাপà§à¦²à¦¿à¦®à§‡à¦¨à§à¦Ÿà¦¾à¦°à¦¿ তালিকা? জানà§à¦¨ -
বাংলায় ৬০ লকà§à¦· বিচারাধীন à¦à§‹à¦Ÿà¦¾à¦°à¦¦à§‡à¦° à¦à¦¬à¦¿à¦·à§à¦¯à§Ž অনিশà§à¦šà¦¿à¦¤, নজর সà§à¦ªà§à¦°à¦¿à¦® কোরà§à¦Ÿà§‡à¦° রায়ে -
à¦à§‹à¦Ÿ ঘোষণার পরই তৎপরতা, মà§à¦–à§à¦¯à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€à¦° কেনà§à¦¦à§à¦° à¦à¦¬à¦¾à¦¨à§€à¦ªà§à¦°à§‡ কেনà§à¦¦à§à¦°à§€à§Ÿ বাহিনীর টহল শà§à¦°à§ -
রাজà§à¦¯à§‡ আমলা ও পà§à¦²à¦¿à¦¶à§‡à¦° শীরà§à¦· সà§à¦¤à¦°à§‡ বদল আনল কমিশন, তà§à¦™à§à¦—ে রাজনৈতিক তরজা -
কমিশন ও বিজেপি নারীবিরোধী, বাংলা-বিরোধী, মনà§à¦¤à¦¬à§à¦¯ মমতার -
তিন রাজà§à¦¯à§‡ à¦à¦• আসনে বহৠপà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€, রাজà§à¦¯à¦¸à¦à¦¾ à¦à§‹à¦Ÿà§‡ শà§à¦°à§ রিসরà§à¦Ÿ রাজনীতি -
à¦à§‹à¦Ÿ ঘোষণার পর বড় রদবদল! ডিজিপি ও কলকাতার পà§à¦²à¦¿à¦¶ কমিশনার বদলাল নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশন, নতà§à¦¨ দায়িতà§à¦¬à§‡ কারা?












Click it and Unblock the Notifications