Bharat Rice: সস্তায় ভাত খাওয়াবে মোদী সরকার! কীভাবে-কোথা থেকে এই পরিষেবা পাবেন?
Bharat Rice: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ঘুটি সাজাচ্ছে শাসক-বিরোধী সমস্ত দলই। আর এর মধ্যেই কার্যত মাস্টারস্ট্রোক মোদী সরকারের। বাজারে আসছে 'ভারত চাল'। যা বাজারে থাকা চালের থেকে অনেক বেশি সস্তা হবে।
আগামী বছর অর্থাৎ ২০২৪ সালেই এই চাল বাজারে আসবে বলে মনে করা হচ্ছে। সরকার সস্তায় আটা-ডাল নিয়ে এসেছে। এবার দেশের মানুষকে সস্তায় ভাত (Bharat Rice) খাওয়াবে মোদী সরকার।

Bharat Rice: কত দাম হবে?
যদিও সমস্ত জিনিসের দাম আকাশছোঁয়া। মূল্যবৃদ্ধির কোপে হাত পুড়ছে সাধারণ মানুষের। এই অবস্থায় ২৫ টাকা কিলোতে চাল (Bharat Rice) দেওয়ার কথা ঘোষণা মোদী সরকারের। যা মূল্যবৃদ্ধির কোপ থেকে দেশের মানুষকে কিছুটা হলেও স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, লোকসভা নির্বাচনের আগে নিত্যপ্রয়োজনীয় জিনিসের যে ভাবে দাম বাড়ছে তাতে রাশ টানতে চায় সরকার। আর তা এভাবেই এগোতে চায় সরকার। মত অর্থনৈতিক বিশ্লেষকদের।
Bharat Rice: কোথায় বিক্রি হবে
জানা যাচ্ছে, বছরের শুরুতেই এই 'ভারত চাল' (Bharat Rice)বাজারে আসবে। তবে ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন (NAFED), ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার ফেডারেশন (NCCF) এবং কেন্দ্রীয় ভান্ডার আউটলেটের মাধ্যমে বিক্রি করা হবে। সরকার ইতিমধ্যে এই ব্র্যান্ডে আটা এবং ডাল বিক্রি করে। এবার ভারত ব্র্যান্ডের চালও আসছে বাজারে। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
Bharat Rice: চাল-ডালের দাম কত?
বলে রাখা প্রয়োজন, ডাল এবং ময়দানে বেশ সস্তায় বিক্রি করছে মোদী সরকার। দেশের দুই হাজারেরও বেশি খুচরা পয়েন্টে তা বিক্রি করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার প্রতি কেজি ২৭.৫০ টাকা এবং ছোলার ডাল প্রতি কেজি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে চাল (Bharat Rice) কিলো প্রতি ২৫ টাকাতেই বিক্রি করা হবে। তবে চালের মান নিয়ে একটা প্রশ্ন রয়েছে।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications