ঘরে থাকা সোনা দিয়ে কীভাবে আয় করবেন? গোল্ড মানিটাইজেশন স্কিম কী?
সোনার দাম আকাশ ছোঁয়া। এদিন ২৪ ক্যারাটের ১০ গ্রাম সোনার দাম ৬৪,৫৮০ টাকা। এই পরিস্থিতিতে অনেকেই নতুন সোনার গয়না কিনতে পারছেন না। তবে বাড়িতে থাকা সোনা দিয়ে তহবিল সংগ্রহ করার উপায় রয়েছে। যে কেউ মনে করতে পারেন, সোনার গয়না বিক্রি করে টাকা পেলে, সেখানে নতুন কিছু নেই। কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে এককালীন উপার্জনের পদ্ধতি নিয়ে। যেখানে যে সোনা বিক্রি করবেন, তা থেকে প্রতিবছর সুদ পাওয়া যাবে, সেখান থেকে স্থায়ী আমানত তৈরি হবে।
যেমন ব্যাঙ্কে টাকা রেখে আয়ের পথ রয়েছে।, ঠিত তেমনই বার্ষিক ভিত্তিতে বাড়িতে সোনা জমা করেও আয় করা যেতে পারে। এই প্রকল্পের নাম হল গোল্ড মানিটাইজেশন স্কিম। এটি বাড়িতে সোনা নগদীকরণের একটি পদ্ধতি। অর্থাৎ বাড়িতে থাকা সোনা সরকারের হাতে তুলে দিতে পারেন এবং প্রতিবছর সুদের আয় এবং সোনার মূল্যবৃদ্ধির সুবিধা ভোগ করা যেতে পারে। গোল্ড মানিটাইজেশন স্কিমটি কেন্দ্রীয় সরকারের চালু করা।

এই প্রকল্পের সুবিধা পেতে গেলে বাড়িতে থাকা সোনা কাছের কোনও বিশুদ্ধতা পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে হবে এবং এর মূল্য নির্ধারণ করতে হবে। সেখান থেকে এর বদলে বিশুদ্ধ সোনার শংসাপত্রও পাওয়া যাবে। অর্থাৎ জমা করা গয়না গলানো হয় এবং বিশুদ্ধ সোনার পরিণত করা হয়। সেই শংসাপত্র পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্কে নিয়ে গেলে সেখানে ডিপোজিট অ্যাকাউন্ট খোলা হবে এবং সেখানে ওই বিশুদ্ধ সোনা কাগজের আকারে অ্যাকাউন্টে জমা হবে।
আবেদনকারীকে জমার সময়কাল বেছে নিতে হবে এবং তার জন্য রসিদ দেওয়া হবে। এই স্কিমে ১-৩ বছরের স্বল্প মেয়াদি, ৫-৭ বছরের মাঝারি মেয়াদি ও ১২-১৫ বছরের দীর্ঘ মেয়াদি প্রকল্প রয়েছে। আমানতের মেয়াদ হিসেবে নির্দিষ্ট ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী সুদের পরিমাণ নির্ধারণ করা হয়। ডিপোজিটের মেয়াদ পূর্তির পরে তা নগদে বা সোনায় ভাঙানো যেতে পারে।
এই আমানত থেকে যে আয় হবে, তার ওপরে কোনও আয়কর বা সম্পদ কর নেই। যদি সোনার মূল্য বৃদ্ধি পায়, তাহলে মূলধন লাভ করে ছাড় দেওয়া হয়। এতে করের বোঝা অনেকটাই কমে যায়। একজন ভারতীয় নাগরিক কতটা সোনা নিজের কাছে রাখতে পারেন, তার একটা হিসেবও রয়েছে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ৫০০ গ্রাম, অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে ২৫০ গ্রাম এবং পুরুষদের জন্য ১০০ গ্রাম নির্ধারিত রয়েছে।












Click it and Unblock the Notifications