ঘরেই বিদ্রোহ! Honda Activa এর থেকেও সস্তা Honda Dio, এরপরেও অ্যাক্টিভা বিক্রি বেশি কেন?

Honda Activa vs Honda Dio: দেশের বাজারে সবথেকে বিক্রিত স্কুটার হল Honda Activa! একাধিক ফিচার এবং গ্রাহকদের কাছে এই স্কুটারের বিশ্বাসযোগ্যতায় এই স্কুটারের প্রধান ইউএসপি। শুধু তাই নয়, এই কারণেই ২০ বছর ধরে Honda Activa রাজ করছে ভারতের রাস্তায়। কিন্তু জানেন Honda এরই একটি স্কুটার আছে যা Activa-কে রীতিমত টক্কর দেয়।

শুধু তাই নয়, Honda Activa এর থেকেও সস্তা সেটি। Honda-2 হুইলার ইন্ডিয়া ভারতে Activa এর একাধিক ভার্সন লঞ্চ করবে।

honda duo

একেবারে লেটেস্ট ভার্সন 6G। শোনা যাচ্ছে, চলতি মাসেই Honda Activa ইলেকট্রিক ভার্সন লঞ্চ করতে পারে। সিঙ্গল চার্জে মনে করা হচ্ছে, ১০০ কিমিরও বেশি রেঞ্জ হতে পারে এটির। কিন্তু Honda Dio সংস্থার অন্যতম বিক্রিত স্কুটার একটি।

  • Honda Activa vs Honda Dio: দুটির মধ্যে পার্থক্য কোথায়?

Honda Activa একটি 110cc এর একটি স্কুটার। যা 8000 আরপিএমে 7.84 বিএইচপি পাওয়ার এবং 5500 আরপিএমে 8.90 নিউটন মিটর টর্ক জেনারেট করতে পারে। Activa এর মাইলেজ প্রতি লিটারে 60 কিমি! সংস্থার দাবি, এই মাইলেজের ধারে কাছে কেউ নেই। এই স্কুটারের টপ মডেলের এক্স শোরুম প্রাইস 82,000 টাকার কাছাকাছি।

Honda এর আরও একটি জনপ্রিয় স্কুটার Dio! 110cc- র স্কুটার একটি। যা কিনা 7.85 বিএইচপি পাওয়ার জেনারেট করতে পারে। অন্যদিকে টর্ক 9.03 নিউটন মিটার জেনারেট করতে পারে। মাইলেজ প্রতি লিটারে 50 কিমি। Activa এর থেকে Honda Dio এর দাম অন্তত ৫০০০ টাকা কম। বেস মডেলের দাম পড়বে ৭১ হাজার ২১২ টাকা।

কলকাতায় যদিও এই দুই স্কুটারের দাম আলাদা হতে পারে। এই বিষয়ে আরও জানতে যে কোনও শোরুম কিংবা ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারো।

  • Honda Activa vs Honda Dio: বাজারে চাহিদা আছে

Honda Activa -কে টক্কর দিতে বাজারে 110 cc এর একাধিক স্কুটার আছে। এর মধ্যে যেমন আছে Hero Xoom 110, TVS Jupiter 110, Yamaha Fascino। TVS Jupiter এর বেস মডেলের দাম শুরু হচ্ছে ৭৮ হাজার ৫০২ টাকা থেকে। Hero Xoom 110 এর প্রাইস মাত্র ৬৮ হাজার ৫৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। অন্যদিকে Yamaha এর অন্যতম বিক্রিত বাইক Fascino এর দামও অনেকটাই কম। প্রকাশিত খবর অনুযায়ী, এই স্কুটারের দাম পড়বে ৯৩ হাজার ৭৩০ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+