Cheapest Bike: ৬০ হাজার টাকায় লঞ্চ করল হিরোর নতুন বাইক! ইঞ্জিনে বড় বদল, এক ধাক্কায় অনেকটাই বাড়বে মাইলেজ

Cheapest Hero Bike: Hero MotoCorp এর সবথেকে বিক্রিত এন্ট্রি লেভেল বাইক HF100 বাইকটিতে বড় বদল আনা হয়েছে। OBD-2B নিয়ম মেনে আপডেট করা হয়েছে। শুধু হিরোই নয়, একাধিক বাইক প্রস্তুতকারী সংস্থাও ধীরে ধীরে OBD-2B নিয়ম মেনে আপডেট করতে শুরু করেছে।

তবে হিরোর HF100 এই বাইকটি আপডেট করার পাশাপাশি এর দামও বাড়ানো হয়েছে। ঘোষণা অনুযায়ী ১,১০০ টাকা দাম বাড়ানো হয়েছে। কিন্তু এরপরেই Hero HF100 বাইকটি সস্তায় (Cheapest Hero Bike) কেনার সুযোগ আছে। প্রত্যেকদিনের ব্যবহারের জন্য সেরা এই বাইক।

Cheapest Hero Bike

Cheapest Hero Bike: OBD-2B আপডেট কেন প্রয়োজন?

OBD-2B (On-Board Diagnostics 2B) নতুন একটি সরকারি নিয়ম। যেখানে বাইকগুলিকে আরও কঠোর নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে। OBD-2B নির্গমন নিয়ম মেনে ইঞ্জিনের কর্মক্ষমতকে আরও বাড়ানো, মাইলেজ উন্নত করতে এবং দূষণ কমাতে সাহায্য করবে নয়া এই ব্যবস্থা (Cheapest Hero Bike) ।

Cheapest Hero Bike: ইঞ্জিন এবং পাওয়ার -

HF100 -এ 97.2cc এর এয়ার-কুল্ড, সিঙ্গল সিলিন্ডার শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 8.02hp পাওয়ার এবং 8.05Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। এতে 4- স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রত্যেকদিনের ব্যবহারের জন্য Hero HF100 বাইকটির ধারেকাছে নেই কোনও বাইক। ইঞ্জিন ছাড়া তেমন কোনও বড় বদল করা হয়নি HF100 বাইকটিতে। তবে বডিতে গ্রাফিক্স দেওয়া হয়েছে। যার ফলে বাইকের লুক আরও আকর্ষণীয় হয়েছে।

এছাড়াও আপডেটেড একাধিক ফিচার আছে বাইকটিতে। ড্রাম ব্রেকের সুবিধা সহ রাইডারের সুরক্ষার কথা ভেবেই বাইকটিকে তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, ছোট শহর এবং শহরতলির কথা মাথায় রেখেই Hero HF100 বাইকটিকে বাজারে নিয়ে এসেছে সংস্থা।

Cheapest Hero Bike: দাম

আপডেট করার পর Hero HF100 বাইকটির দাম ১,১০০ টাকা বাড়ানো হয়েছে। আর তা বেড়ে এই বাইকের এক্স শোরুম প্রাইস হল মাত্র ৬০ হাজার টাকা। কলকাতায় এর দাম (Cheapest Hero Bike) কিছুটা আলাদা হতে পারে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে যে কোনও হিরোর ডিলার কিংবা শোরুমে যোগাযোগ করতে পারেন। কিংবা অনলাইনেও Hero HF100 বাইকটির বিষয়ে আরও তথ্য জেনে নিতে পারবেন।

HF100 বাইকটিতেই নয়, সংস্থার একাধিক বাইকে বদল আনা হচ্ছে। OBD-2B (On-Board Diagnostics 2B) নিয়ম মেনে বদল আনা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+