উৎসবের মরশুমে অর্থনীতির পালে হাওয়া, অক্টোবরে জিএসটি সংগ্রহের পরিমাণ ১.৫ লক্ষ কোটি টাকার বেশি
অক্টোবরে জিএসটি সংগ্রহের পরিমাণ ১.৫ লক্ষ কোটি টাকার বেশি
আগেই অনুমান করা হয়েছিল, উৎসবের মরশুম অর্থাৎ অক্টোবর মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ বাড়বে। মঙ্গলবার অর্থ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, জিএসটি সংগ্রহের পরিমাণ ১৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ১.৫২ লক্ষ কোটি টাকা জিএসটি সংগ্রহ করা হয়েছে।

অর্থ মন্ত্রকের তরফে প্রকাশ করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, অক্টোবর ২০২২-এ মোট সংগৃহীত জিএসটির পরিমাণ হল ১,৫১,৭১৮ কোটি টাকা। এর মধ্যে সিজিএসটি সংগ্রহের পরিমাণ হল ২৬,০৩৯ কোটি টাকা, এসজিএসটির পরিমাণ হল ৩৩,৩৯৬ কোটি টাকা, আইজিএসটি সংগ্রহের পরিমাণ হল ৮১,৭৭৮ কোটি টাকা, পণ্য আমদানিতে শুল্কের পরিমাণ হল ১০,৫০৫ কোটি টাকা। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এপ্রিলের পরে অক্টোবরে সর্বোচ্চ জিএসটি সংগ্রহের পরিমাণ। চলতি অর্থ বছরে এই নিয়ে দুবার জিএসটি সংগ্রহের পরিমাণ ১.৫০ লক্ষ কোটি পেরিয়ে গেল।
অক্টোবরে দেশের অভ্যন্তরে ব্যাপক পরিমাণে ব্যবসা বাণিজ্য হয়েছে। এপ্রিলের পরে অক্টোবরেই দেশে অভ্যন্তরীণ ব্যবসা এতটা বেশি হয়েছে। অক্টোবর ধরে টানা নয় মাস দেশে জিএসটি সংগ্রহের পরিমাণ ১.৪ লক্ষ কোটি টাকার বেশি। অর্থমন্ত্রকের তথ্য অনুসারে সেপ্টেম্বর থেকেই বাজার ঘুরতে শুরু করেছিল। উৎসবের মরশুমের রেশ পড়তে শুরু করেছিল। সেপ্টেম্বরে ই-ওয়ে বিল হয়েছিল ৮.৩ কোটি টাকা। যেটা অগাস্ট মাসে ছিল ৭.৭ কোটি টাকা।
বিশেষজ্ঞ মহলের একাংশের তরফে জানানো হয়েছে, এত ব্যাপক পরিমাণে জিএসটি সংগ্রহের নেপথ্যে মুদ্রাস্ফীতি থাকতে পারে। ভারতে টানা কয়েক মাস ধরে মুদ্রাস্ফীতি ৬ শতাংশের বেশি। এছাড়াও কিছপ পণ্য ও পরিষেবার দাম বেড়ে যাওয়ার কারণে এত ব্যাপক পরিমাণে জিএসটি সংগ্রহ করা হয়েছে। এছাড়াও বিশেষ মহলের একাংশের ধারণা জিএসটি সংগ্রহের পরিমাণ এতটা বৃদ্ধির নেপথ্যে থাকতে পারে ই-ওয়ে বিল।
অর্থমন্ত্রকের তথ্য অনুসারে, সেপ্টেম্বরে গুজরাত ও মহারাষ্ট্রে মাসিক ভিত্তিতে রেকর্ড পরিমাণ জিএসটি সংগ্রহ করা হয়েছে। এরপরেই রয়েচে তামিলনাড়ু ও কর্ণাটক। আরও বিস্তারিতভাবে অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়, শুধু মুম্বই জোনেই সিজিএসটির ১৮ শতাংশ ও শুল্ক সংগ্রহের ২৫ শতাংশ অবাদন থাকে।
অক্টোবরে যে জিএসটির পরিমাণ বাড়বে, তা আগে থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। অক্টোবর থেকেই উৎসবের মরশুম শুরু হয়। যার জেরে ক্রয় ও বিক্রয় অনেকটা বেড়ে যায়। তার সঙ্গে বেড়ে যায় আমদানি। ফলস্বরূপ অক্টোবরে ব্যাপক পরিমাণে জিএসটি সংগ্রহ করা হয়। যা চলতি অর্থবর্ষে এপ্রিলের পর সর্বোচ্চ।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications