সরকারি টাস্ক ফোর্সের জালে এবছর প্রায় ২.২৫ লক্ষ ভুয়ো সংস্থা!

সরকার-নিযুক্ত টাস্ক ফোর্স ২.২৫ লাখ ভুয়ো সংস্থাকে চিহ্নিত করেছে। চলতি আর্থিক বছরে কোম্পানিগুলিকে নিবন্ধিত রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

প্রায় ২.২৫ লক্ষ শেল কোম্পানি বা ভুয়ো সংস্থাকে চিহ্নিত করেছে সরকার নিযুক্ত টাস্ক ফোর্স। চলতি আর্থিক বছরেই নথিভুক্ত সংস্থার তালিকা থেকে এই সংস্থাগুলিকে সরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। ২০১৭-১৮ আর্থিক বছরে এরকম ২.২৬ লক্ষ সংস্থার নাম বাদ গেছিল নথিভুক্ত সংস্থার তালিকা থেকে। বরখাস্ত করা হয়েছিল ৩.০৯ লক্ষ ডিরেক্টরকে।

সরকারি টাস্ক ফোর্সের জালে এবছর প্রায় ২.২৫ লক্ষ ভুয়ো সংস্থা!

গত বছর রেভেন্যু বিভাগের সেক্রেটারি হাসমুখ আধিয়া-র নেতৃত্বে এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। তার আগে ২০১৬-র নভেম্বর মাসে নোট বাতিল করে সরকার। তারপরই ভুয়ো সংস্থার মাধ্যমে কালো টাকা সরিয়ে ফেলা না যায় তার জন্যই টাস্ক ফোর্স গঠন করা হয়। কর ফাঁকি এবং তহবিল তছরুপ প্রতিরোধ করার দায়িত্ব দেওয়া হয়েছিল এই টাস্ক ফোর্সকে।

টাস্ক ফোর্স সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসের কাছ থেকে তথ্য সংগ্রহ করে এই ভুয়ো সংস্থাগুলির একটি ডাটাবেস তৈরি করে। গত বছরই প্রথম ভুয়ো সংস্থাগুলিকে বাতিল করা হয়। তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। ডিরেক্টরদেরও ব্যাঙ্ক সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+