ভারতীয় রেল দিচ্ছে ১০ লক্ষ টাকা জেতার সুযোগ, জানুন কী করতে হবে

ভারতীয় রেলের পরিষেবা উন্নত করতে চাইলে সেই সুযোগ রয়েছে আপনার কাছেও। আপনার পরামর্শ জিতিয়ে দিতে পারে ১০ লক্ষ টাকা নগদ পুরস্কার।

ভারতীয় রেলের পরিষেবা উন্নত করতে চাইলে সেই সুযোগ রয়েছে আপনার কাছেও। আপনার পরামর্শ জিতিয়ে দিতে পারে ১০ লক্ষ টাকা নগদ পুরস্কার। এছাড়াও দ্বিতীয় পুরস্কার ৫ লক্ষ টাকা ও তৃতীয় পুরস্কার ৩ লক্ষ টাকা। চতুর্থ পুরস্কার হিসাবে ১ লক্ষ টাকাও রাখা হয়েছে।

ভারতীয় রেল দিচ্ছে ১০ লক্ষ টাকা জেতার সুযোগ, জানুন কী করতে হবে

রেলের এই প্রতিযোগিতার নাম 'হাউ টু রেইস মানি ফর রেলওয়েজ টু প্রোভাইড বেটার সার্ভিসেস'। অর্থাৎ রেলের আয় কোনপথে বাড়িয়ে পরিষেবা উন্নত করা যায় তার উপায় বাতলে দিতে হবে।

সেরা ভাবনাকেই ১০ লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। আপনার ভাবনাকে ১৯ মে ২০১৮ সালের মধ্যে https://innovate.mygov.in/jan-bhagidari ওয়েবসাইটের মাধ্যমে রেলের কাছে পৌঁছে দিতে হবে।

জন ভাগিদারী ওয়েবসাইট সূত্রে বলা হচ্ছে, রেলকে পরামর্শ দিতে টাকা জেতা তো রয়েইছে, পাশাপাশি ইতিহাসে নাম তোলাও হয়ে যাবে। আপনার পরামর্শে রেলের কোনও পরিবর্তন নিঃসন্দেহে তারিফ করার মতো বিষয় হবে।

গত কয়েকবছরে রেলে বিনিয়োগ অনেক কমেছে। দেনা বেড়েছে তার কয়েকগুণ হারে। ফলে রাজস্ব বাড়াতে নানা অভিনব উপায় অবলম্বন করা শুরু হয়েছে। মূল লক্ষ্য পরিষেবার মানোন্নয়ন ও রেলের বিস্তৃত নেটওয়ার্ককের আধুনিকীকরণ। সেই কাজে আপনার যোগদান নিঃসন্দেহে দুইতরফেই উপযোগী হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+