World’s Richest List: তিন থেকে একেবারে ২৫ নম্বরে গৌতম আদানি! আরও নীচে নামার শঙ্কা
আদানির ইস্যুতে দেশ-বিদেশ জুড়ে বিতর্কের ঝড়। প্রবল চাপের মুখে মোদী ঘনিষ্ঠ এই ব্যবসায়ী। এই অবস্থায় ক্রমশ কমছে আদানির সম্পত্তির পরিমাণ। একই সঙ্গে চড়চড় করে পড়ছে আদানির গ্রাফও।
হিডনবার্গ রিপোর্ট সামনে আসার পরেই চরম অস্বস্তিতে গৌতম আদানি! রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই শেয়ার পড়তে থাকে আদানি গোষ্ঠীর। এমনকি সংস্থার ক্যাপিটালাইজেশন (Mcap) প্রায় অর্ধেকে এসে দাঁড়িয়েছে বলে জানাচ্ছে একাধিক সংবাদমাধ্যম। যা রীতিমত চিন্তার বিষয় আদানি গোষ্ঠীর কাছে।
আর এই কারণেই আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বিশ্বের শীর্ষ-২০ ধনী ব্যক্তির যে তালিকা রয়েছে সেখান থেকে ছিটকে গিয়েছেন। শুধু তাই নয়, ধনী তালিকায় ক্রমশ নীচে নামছেন তিনি। আজ সোমবার Bloomberg Billionaires List- প্রকাশিত হয়েছে। আর তাতে ২৫-এ পৌঁছে গিয়েছেন আদানি।

তিন থেকে পিছলে গেলেন আদানি
গত ২৪ জানুয়ারি পর্যন্ত বিশ্বের তৃতীয় নম্বর বড়লোক ছিলেন গৌতম আদানি। কিন্তু হিডনবার্গের রিউপরট সামনে আসার পরেই সংস্থার মার্কেট ক্যাপিটালাইজেশনে বড় ধাক্কা লাগে। আর এরপরেই বিশ্বের ধনীতম তালিকা থেকে ক্রমশ নীচে নামতে শুরু করেন গৌতম আদানি। গত বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানিকে একেবারে পিছনে ফেলে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির জায়গা দখল করে নেন গৌতম আদানি। এমনকি বিশ্বের ১০তম বড়লোক হিসাবে উঠে আসেন। শুধু তাই নয়, ২০২২ এর সেপ্টেম্বর মাসে ১৫৫ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী হয়ে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তির তালিকায় আদানি উঠে আসেন। কিন্তু আদানির ঘরে যে ঝড় উঠবে তা বোধ হয় কেউ আঁচ করতে পারিনি। শুধু তাই নয়, সেই ঝড়ে যে টলমল হবে আদানির নৌকা সেটাও বোঝার বাইরে ছিল।

কত টাকার সম্পতি ছিল
Bloomberg Billionaires ইনডেক্স মোতাবেক, গৌতম আদানির মোট সম্পত্তি (Gautam Adani Net Worth) এক ঝটকায় কমে দাঁড়িয়েছে 49.1 বিলিয়ন ডলার। এমনকি গত সপ্তাহেই আদানির মোট সম্পত্তি 52.4 বিলিয়ন ডলার ছিল। মাত্র কয়েকদিনের মধ্যেই আদানির সম্পত্তি এক ধাক্কায় তিন বিলিয়ন মার্কিন ডলার কমে গিয়েছে। গৌতম আদানির মোট সম্পদে ধাক্কা (Gautam Adani Net Worth Fall) খাওয়ার কারণে তিনি শুধু বিলিয়নেয়ারদের তালিকার নীচের দিকে নেমে যাচ্ছেন না, এশিয়ার সবচেয়ে ধনী (Asia's Richest Person) ব্যক্তির মুকুটও তাঁর মাথা থেকেরসরে গিয়েছে। তবে সম্পত্তির মামলায় আদানিকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে মুকেশ আম্বানি।

আদানি ইস্যুতে ক্রমশ চাপ বাড়ছে বিজেপি সরকারের
আদানি ইস্যুতে ক্রমশ চাপ বাড়ছে বিজেপি সরকারের। আর এর মধ্যেই আদানিদের সঙ্গে যোগাযোগ রয়েছে এক কেন্দ্রীয় মন্ত্রী। এমনই অভিযোগ করেছে কংগ্রেস। যদিও কে সেই কেন্দ্রীয় মন্ত্রী তার নাম কিন্তু উল্লেখ করেননি তিনি। মোদী সরকারের বিরুদ্ধে আবারওও সুর চড়িয়েছেন কংগ্রেস নেতা। কটাক্ষ করে লিখেছেন হাম আদানিকে হ্যায় কৌন। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানাও করেছেন জয়রাম রমেশ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications