আমজনতার চিন্তা বাড়িয়ে ফের রেপো রেট বাড়াতে পারে আরবিআই! ইঙ্গিত অর্থনীতিবিদদের
অর্থনীতিবিদরা জানিয়েছেন, আরবিআই রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়তে পারে
ভারতের অর্থনীতিবিদরা পূর্বাভাসে জানিয়েছেন, আগামী সপ্তাহে আরবিআই আর ৫০ বেসিস পয়েন্ট বাড়াতে পারে। ডিসেম্বরের মধ্যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেসিস পয়েন্ট বাড়িয়ে রেপো রেট ৬.২৫ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। চলতি বছর আরবিআই একাধিকবার বেসিস পয়েন্ট বাড়িয়ে রেপো রেট বাড়িয়েছে। যার ফলে নতুন করে সাধারণ মানুষের পকেটে টান ধরিয়ে গাড়ি, বাড়ির ইএমআইয়ের বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ভারতীয় অর্থনীতিদের এই বক্তব্যে চিন্তার ভাঁজ ক্রমেই চওড়া হচ্ছে মধ্যবিত্তদের।

SBI, UBS, Goldman Sachs, Barclays এবং Bank of Baroda-এর অর্থনীতিবিদরা সম্মত হয়েছে, দেশের অর্থনীতির বর্তমানে যা অবস্থা সেক্ষেত্রে আরবিআইয়ের বেসিস পয়েন্ট বাড়িয়ে রেপো রেট বাড়ানো ছাড়া আর বিকল্প কোনও উপায় নেই। তাঁরা অনুমান করছেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফের ৫০ বেসিস পয়েন্ট বাড়তে পারে। মে মাস থেকে সামগ্রিক রেপো রেট ২৯০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। যার ফলে রেপো রেট ৫.৯০ শতাংশে পৌঁছে গিয়েছে।
সোমবার দেশের বৃহত্তম ঋণদাতা SBI-এর গ্রুপ চিফ ইকোনমিস্ট সৌম্য কান্তি ঘোষ একটি অনুষ্ঠানে বলেন, রেপো রেট বাড়ানো হলে, একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাবে। সেগুলোর সমাধান করা সম্ভব বলেই তিনি মনে করছেন। তিনি বলেন, সর্বোচ্চ রেপো রেট ৬.২৫ শতাংশে পৌঁছবো বলে আশা করছি। ডিসম্বের ফের ৩৫ বেসিস পয়েন্ট বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
প্রায় একই ধরনের মন্তব্য করেছেন, ইউবিএস সিকিউরিটি ইন্ডিয়ার প্রধান অর্থনীতিবিদ তানভী গুপ্তা জৈন। তিনি বলেন, আরবিআইকে CRR এবং OMO-তে পরিবর্তনের মাধ্যমে বাধার ধরে রাখার চেষ্টা করতে হবে। তিনি বলেন, বর্তমানে রেপো রেট ৬ শতাংশের কাছে চলে এসেছে। কিন্তু ডিসেম্বরে ৩৫ শতাংশ রেপো রেটের মাধ্যেমে তা ৬.২৫ শতাংশে পৌঁছে যাবে বলে তিনি আশা করেন।
অন্যদিকে, বার্কলেজ ইন্ডিয়ার প্রধান অর্থনীতিবিদ রাহুল বাজোরিয়াও আগামী সপ্তাহে রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরে আরও ৩৫ পয়েন্ট বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। যার ফলে চতুর্থ ত্রৈমাসিকে মূল্যবৃদ্ধি অনেকটা বেড়ে যাবে বলে তিনি মনে করছেন। সাংবাদিকদের তিনি বলেন, ২০২৩ সালে আরও ৫০ বেসিস পয়েন্ট বাড়বে বলে মনে করা হচ্ছে। তিনি অনুমান করছেন, ২০২৩ সালের রেপো রেট ৬.৭৫ শতাংশে নিয়ে যাবে। তিনি জানিয়েছেন, ব্রিটিশ ঋণদাতারা মনে করছেন, ভারত এখন মুদ্রাস্ফীতির শীর্ষে পৌঁচেছে। বিশ্বে অর্থনৈতিক সঙ্কট দেখা দিতে শুরু করেছে। যার জেরেই ভারতের বাজাপ মুদ্রাস্ফীতি বাড়তে শুরু করেছে।












Click it and Unblock the Notifications