Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আগামী মাস থেকে এইসব ব্যাঙ্কের চেকবুক অকেজো হয়ে যাবে, এখনই নতুনের জন্য আবেদন করুন

আগামী মাস থেকে এইসব ব্যাঙ্কের চেকবুক অকেজো হয়ে যাবে, এখনই নতুনের জন্য আবেদন করুন

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (pnb) তরফ থেকে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স (obc) এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (ubi) অ্যাকাউন্টধারীদের সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, যদি এই দুই ব্যাঙ্কের গ্রাহকদের কাছে পুরনো চেকবুক থাকে চা আগামী মাস থেকে কোনও কাজে আসবে না। সেই কারণে নতুন চেকবুকের জন্য আবেদন করতে হবে।

পিএনবির তরফে সতর্কবার্তা

পিএনবির তরফে সতর্কবার্তা

পিএনবির তরফে টুইটারে বলা হয়েছে, ১ অক্টোবর থেকে ইওবিসি এবং ইইউএনআই-এর পুরনো চেকবুক বন্ধ হতে চলেছে। সেই কারণে গ্রাহকরা যেন পুরনো ইওবিসি এবং ইইউএনআই চেক বই পিএনবির আপডেটেড আইএফএসসি কোজ এবং এমআইসিআর চেক বইয়ের সঙ্গে বদল করে নেন।
এটা উল্লেখ করা প্রয়োজন যে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০২০-র ১ এপ্রিল থেকে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে মিলে গিয়েছে। যদি কোনও গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই দুই ব্যাঙ্কে থাকে, তাহলে নতুন চেকবুকের জন্য আবেদন করতে হবে।

কীভাবে চেক বুক পাওয়া যেবা

কীভাবে চেক বুক পাওয়া যেবা

গ্রাহক পিএনবির শাখায় গিয়ে চেকবুক পেতে পারেন কিংবা শাখায় না গিয়েও অন্য উপায়েও চের বুক পাওয়া যেতে পারে।
১) পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটিএম-এ গিয়ে চেকবুকের জন্য অনুরোধ করা যেতে পারে.
২) ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করলে চেকবুকের জন্য আবেদন করা যেতে পারে।
৩) পিএনবি ওয়ান অ্যাপের মাধ্যমে চেকবুকের জন্য অনুরোধ করা যেতে পারে।
৪) কল সেন্টারে ফোন করেও চেক বইয়ের জন্য অনুরোধ করা যেতে পারে।

 অক্টোবর থেকে নতুন চেকবুকে কাজ

অক্টোবর থেকে নতুন চেকবুকে কাজ

পিএনবির তরফে টুইট করে গ্রাহকদের সতর্ক করে বলা হয়েছে, নতুন পিএনবি চেক বুক নিয়ে তার আইএফএসসি এমআইসিআর ব্যবহার করতে হবে। না করলে লেনদেনে অসুবিধা দেখা দেবে। এব্যাপারে যদি কোনও সহায়তা দরকায় হয় কিংবা প্রশ্ন তৈরি হয়, তাহলে টোল ফ্রি নম্বর 1800-180-2222-তে যোগাযোগ করতে হবে।

পিএনবির উৎসব বোনানজা

পিএনবির উৎসব বোনানজা

উৎসবের মরশুমের কথা মাথায় রেখে, পিএনবির তরফে খুচরো ঋণের অনেক চার্জ মকুব করে দেওয়া হয়েছে। ব্যাঙ্কের তরফ থেকে বলা হয়েছে, হোম লোন, অটো লোন, ব্যক্তিগত ঋণ, সম্পত্তির জন্য ঋণ, পেনশন ঋণ এবং স্বর্ণ ঋণের জন্য কোনও প্রসেসিং ফি নেওয়া হবে না। শুধু তাই নয়, সব ঋণের ওপরে সার্ভিস চার্ড এবং ডকুমেন্টেশন চার্জও তুলে নেওয়া হয়েছে।

ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সুদের হার ৮.৯৫ শতাংশ। এই ব্যাঙ্কের দাবি তাদের ব্যাক্তিগত ঋণ সব থেকে সস্তা। পাশাপাশি পিএনবির তরফ থেকে ৬.৮ শতাংশ সুদে হোম লোন দেওয়া হচ্ছে। আৎ গাড়ির জন্য ঋণ দেওয়া হচ্ছে ৭.১৫ শতাংশ হারে। এই বিষয়টিকেই পিএনবির তরফে ফেস্টিভাল বোনানজা অফার নাম দেওয়া হয়েছে। এছাড়াও হোমলোনের ক্ষেত্রে ব্যাঙ্কের তরফে টপআপের ব্যবস্থা করা হয়েছে। এইসব অফার দেওয়া হবে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+