এলপিজির মূল্য হ্রাস, মধ্যরাত থেকে কিছুটা কমল রান্নার গ্যাসের দাম

রান্নার গ্যাসের (cooking gas) দাম সামান্য কমল। মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সিলিন্ডার পিছু ১০ টাকা করে কমানো হয়েছে। বুধবার রাতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ইন্ডায়ান অয়েলের তরফ থেকে। সাম্প্রতিক সম

রান্নার গ্যাসের (cooking gas) দাম সামান্য কমল। মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সিলিন্ডার পিছু ১০ টাকা করে কমানো (decrease) হয়েছে। বুধবার রাতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ইন্ডায়ান অয়েলের তরফ থেকে। সাম্প্রতিক সময়ে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ১২৫ টাকা করে বৃদ্ধি হয়েছিল।

দিল্লিতে সিলিন্ডার পিছু মূল্য ৮০৯ টাকা

দিল্লিতে সিলিন্ডার পিছু মূল্য ৮০৯ টাকা

দিল্লিতে ১৪.২ কেজি সিলিন্ডারে মূল্য ছিল ৮১৯ টাকা করে। এখন তা কমে হল ৮০৯ টাকা।

নভেম্বর থেকে দাম বাড়ছিল

নভেম্বর থেকে দাম বাড়ছিল

গত নভেম্বর ২০২০ দাম বাড়ছিল পেট্রোলিয়াম প্রোডাক্টের। এরপর একমাসে চারবার দাম বেড়েছিল। ফেব্রুয়ারি সিলিন্ডার পিছু দাম বেড়েছিল ১২৫ টাকা করে। ফেব্রুয়ারি ৪, ১৫, ১৫ এবং মার্চের ১ তারিখে যথাক্রমে দাম বেড়েছিল ২৫, ৫০, ২৫ এবং ২৫ টাকা করে।

দেশের ৯৯ শতাংশ ঘরে এলপিজি

দেশের ৯৯ শতাংশ ঘরে এলপিজি

ইন্ডিয়াল অয়েলের তরফে জানানো হয়েছে ২০১৪ সালে দেশের ৫৫ শতাংশ ঘরে এলপিজিতে রান্না হত। এখন তা হয় ৯৯ শতাংশ ঘরে। সরকারের তরফ থেকে এলপিজির ব্যবহার বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে।

কমতে পারে পেট্রোল ও ডিজেলের দাম

কমতে পারে পেট্রোল ও ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারে পেট্রোল ও ডিজেলের দাম করেছে। তাই এবার দেশের বাজারেও পেট্রোল ও ডিজেলের দাম কমতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ফেব্রুয়ারিতে পেট্রোল ও ডিজেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এখনও পর্যন্ত তিনবারে লিটার পিছু ৬০ থেকে ৬১ পয়সার মতো কমানো হয়েছে পেট্রোল ও ডিজেলের দাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+