Big Discount On Bajaj Pulsar: অ্যামাজন-ফ্লিপকার্টের সঙ্গে হাত মেলাতেই 'দাম কমল' পালসারের সব সিরিজের
Big Discount On Bajaj Pulsar: উৎসবের মরশুমে নতুন বাইক কেনার পরিকল্পনা আছে? তাহলে কম দামে পছন্দের বাইক কেনার বড় সুযোগ। Bajaj Auto র অন্যতম বিক্রিত বাইক Bajaj Pulsar এরউপর ১০ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে। শুধু তাই নয়, একাধিক অতিরিক্ত অফারও দিচ্ছে সংস্থা।
সম্প্রতি Amazon এবং Flipkart এর সঙ্গে হাত মিলিয়েছে Bajaj Auto। ক্রেতাদের সুবিধার কথা ভেবেই বড় পদক্ষেপ (Big Discount On Bajaj Pulsar)।

- Big Discount On Bajaj Pulsar: একগুচ্ছ অফার
সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, Bajaj Pulsar N250, Bajaj Pulsar NS200, Bajaj Pulsar NS160, Bajaj Pulsar N160, Bajaj Pulsar N150, Bajaj Pulsar 150, Bajaj Pulsar NS125 এবং Bajaj Pulsar 125 এর উপর 10 হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। কিছু মডেলে চার] হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়াও সংস্থা সমস্ত মডেলের উপর পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক দেওয়ার কথা জানিয়েছে।
- Big Discount On Bajaj Pulsar: বাজাজ পালসারের (Bajaj Pulsar Price) দাম?
Bajaj Pulsar N250 এর দাম 1,51,910 টাকা, Bajaj Pulsar NS200 এর দাম 1,58,976 টাকা, Bajaj Pulsar NS160 এর দাম 1,47,206 টাকা, Bajaj Pulsar N160 এর দাম 1,34,451 টাকা, Bajaj Pulsar N150 এর দাম 1,24,730 টাকা, Bajaj Pulsar 150 এর দাম 1,10,419 টাকা, Bajaj Pulsar NS125 এর দাম 1,01,050 টাকা এবং Bajaj Pulsar 125 এর দাম 92,883 টাকা থেকে শুরু হচ্ছে।
- Big Discount On Bajaj Pulsar: একাধিক ফিচার
তবেসইব দামই কিন্তু এক্স শোরুম প্রাইস। Bajaj Pulsar ২০২৪ মডেলে এনবিল্ড ডিজিটাল কন্সোল, নেভিগেশন, এলইডি হেডল্যাম্প এবং ইউএসবি চার্জিং পোর্টের মতো ফিচার যুক্ত করা হয়েছে। আপনি চাইলে বাজাজ অটো (Bajaj Auto) অনুমোদিত যে কোনও ডিলার কিংবা শোরুম থেকে এই লাভ নিতে পারবেন। এছাড়াও অ্যামাজন এবং ফ্লিপকার্টের মাধ্যমেও বাইকটি বুক করতে পারেন।
- Big Discount On Bajaj Pulsar: মাথায় রাখুন...
গ্রাহকরা কবে পর্যন্ত এই সুবিধা নিতে পারবেন সে বিষয়ে বাজাজের তরফে কিছু জানানো হয়নি। তবে সামনেই ধনতেরস, দীপাবলি। এই সময় বহু সংস্থাই বিক্রি বাড়াতে বিভিন্ন অফার এবং ডিসকাউন্ট ঘোষণা করছে। ফলে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই অফার থাকবে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications