Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সেরা কয়েকটি কর সাশ্রয়করী প্রকল্প! আর্থিক বছর শেষ হওয়ার আগে কোথায় কী সুদের হার

Tax Saving Schemes: ২০২৩-২৪ আর্থিক বছর শেষ হবে ৩১ মার্চ। অর্থাৎ এই আর্থিক বছরে কর বাঁচাতে বিনিয়োগের শেষ সুযোগ ৩১ মার্চ মাস পর্যন্ত। কেউ যদি ট্যাক্স সাশ্রয়ের সঙ্গে ভাল রিটার্ন দেয়, এমন বিকল্পের খোঁজ করেন, তাহলে তাঁদের জন্য বেশ কিছু বিকল্প রয়েছে। এমন কয়েকটি কর সাশ্রয়কারী প্রকল্প রয়েছে, যেখানে বিনিয়োগ করলে আয়ের একটা বড় অংশ বাঁচতে পারে।

সুকন্যা সমৃদ্ধি যোজনা একটি ভাল কর সাশ্রয়কারী প্রকল্প। কেন্দ্রীয় সরকার জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে এই স্কিমের অধীনে আমানতের ওপরে সুদের হার ধার্ষ করেছে ৮.২০ শতাংশ। একটি আর্থিক বছরে সুকন্যা সমৃদ্ধি যোজনায় ২৫০ টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। আয়কর আইনের ৮০ সি ধারায় এখানে বিনিয়োগে কর ছাড় পাওয়া যায়।

Tax Saving Schemes

ন্যাশনাল সেভিং স্কিম অর্থাৎ এনএসসিও একটি কর সাশ্রয়কারী প্রকল্প। সেখানে জমা টাকায় ৭.৭০ শতাংশ সুদ পাওয়া যায়। এই স্কিমে হাজার টাকা থেকে ১০০ টাকার গুনিতকে যে কোনও পরিমাণ বিনিয়োগ করা যায়। এই স্কিমে বিনিয়োগেও আয়কর আইনের ৮০ সি ধারায় কর ছাড় পাওয়া যায়।

পিপিএফ অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ডও একটি ভাল কর সাশ্রয়কারী প্রকল্প। প্রতিবছর সেখানে ন্যূনতম ৫০০ টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। যা আয়কর আইনের ৮০ টি ধারায় কর ছাড় যোগ্য। বর্তমানে এখানে সুদের হার ৭.১০ শতাংশ।

প্রবীন নাগরিকরা কর সাশ্রয়ের জন্য বিনিয়োগ করতে পারেন সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে। এই স্কিমে হাজার টাকা থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। এই স্কিমে সরকার ৮.২০ শতাংশ সুদ দিচ্ছে।

ট্যাক্স সেভিং এফডিও কর ছাড়ের জন্য একটি দুর্দান্ত প্রকল্প। এই স্কিমের অধীনে পাঁচ বছরের জন্য ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসের এফডিতে বিনিয়োগ করে কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। এই স্কিমের অধীনে সুদের হার ৭.৭০ শতাংশ। এই স্কিমে বিনিয়োগেও আয়কর আইনের ৮০ সি ধারায় ছাড় পাওয়া যায়।

কর সাশ্রয়কারী একটি বিকল্প হল এনপিএস বা ন্যাশনাল পেনশন স্কিম। এই স্কিমে বিনিয়োগ করে আয়কর আইনের ৮০সি ও ৮০সিসিডি(1B)-এর অধীনে অতিরিক্ত ৫০ হাজার টাকা অতিরিক্ত ছাড়া পাওয়া যেতে পারে। এটি একটি অবসর পরিকল্পনা। যেখানে কর ছাড়ের সঙ্গে পেনশনের সুবিধা পাওয়া যায়।

মিউচুয়াল ফান্ডের ইক্যুইটি লিঙ্কড সেভিং স্কিমও একটি কর সাশ্রয়কারী বিনিয়োগের বিকল্প। এই স্কিমের অধীনে আয়কর আইনের ৮০ সি ধারায় ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। এবং সেখানে আয়করে ছাড় পাওয়া যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+