Cheapest Motorcycles: Kawasaki Ninja থেকে Honda CB350! ডিসকাউন্টের বন্যা, একনজরে দেখুন কে কত ছাড় দিচ্ছে
Cheapest Motorcycles: বছরের একেবারে শেষ লগ্নে! সামনেই নতুন একটা বছর। আর বছর শেষে একাধিক টু-হুইলার নির্মাতা সংস্থা Year end 2023 ডিসকাউন্টের ঘোষণা করেছে। আর এই ডিসকাউন্টে একাধিক টু-হুইলার গ্রাহকরা একেবারে সস্তায় কেনার সুযোগ পাচ্ছেন। এই অফার যদিও সীমিত সময়ের জন্যে।
৩১ ডিসেম্বর রাত ১২ টার মধ্যে বাইক কিংবা স্কুটার বুকিং করলেই মিলবে এই অফার। তাহলে আর কি! Year end এর আগেই বুকিং করে ফেলুন এই টু-হুইলারগুলি। এক নজরে কোন কোন টু-হুইলারে অফার (Cheapest Motorcycles) দিচ্ছে সংস্থা?

Cheapest Motorcycles: Honda CB350
Honda CB350 এবং Honda CB350RS এর উপর Honda দারুন Year end ডিসকাউন্ট দিচ্ছে। তবে এই বাইকের উপর ডিসকাউন্ট পাওয়ার ক্ষেত্রে রাইডারের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। আর তা হলেই Honda CB350 এবং Honda CB350RS এর উপর ১২ হাজার ৮০০ টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে মাথায় রাখতে হবে এই অফার (Cheapest Motorcycles) পাওয়া যাবে আগামী ৩১ ডিসেম্বর এবং স্টক থাকা পর্যন্ত।
Cheapest Motorcycles: Kawasaki এর বাইকে 60000 টাকার ডিসকাউন্ট
Kawasaki নতুন প্রজন্মের কাছে অন্যতম জনপ্রিয় টু-হুইলার ব্র্যান্ড। Kawasaki এর Vulcan S, Ninja 400, Ninja 650 এবং Versys 650 এর ব্যাপক ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে। চারটি বাইকের উপরেই এই অফার রয়েছে। যেমন Kawasaki Vulcan S এর উপর 60000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা করা হয়েছে। অন্যদিকে Ninja 400 -এর উপর 35000 টাকা, Kawasaki Ninja 650 এর উপর 30000 এবং Versys 650 adventure tourer এর উপর 20000 টাকা পর্যন্ত ডিসকাউন্টের (Cheapest Motorcycles) ঘোষণা করা হয়েছে। ফলে এক ধাক্কায় অনেকটাই সস্তায় বছর শেষে কেনার সুযোগ রয়েছে বাইকগুলি।
Cheapest Motorcycles: Vida V1 Pro
হিরোর ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড Vida V1 Pro এর উপরও Year end ডিসকাউন্ট অফার আছে। ৩৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত অফার পাওয়া যাবে। এই স্কুটারে ৬৫০০ টাকা পর্যন্ত নগদ ছাড়, ৫০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস, 7500 টাকার লয়্যালটি বোনাস এবং 2500 টাকার কর্পোরেট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, EMI benefits এর উপর 7500, এক্সটেনডেড ওয়ারেন্টির উপর 8259 টাকা এবং ফ্রি সাবস্ক্রিপশন প্ল্যানের উপর 1125 টাকা ডিসকাউন্ট (Cheapest Motorcycles) আছে।












Click it and Unblock the Notifications