Cheapest Motorcycles: মাত্র ৪০ হাজারেই মিলবে Bajaj এর সিএনজি বাইক! কী বলছে সংস্থা?

Cheapest Motorcycles: দিনে দিনে বাড়ছে পেট্রোল-ডিজেলের! পাল্লা দিয়ে বাড়ছে বাইকের দামও। লাখ টাকা খরচ করেও মন ভরছে না আমআদমির। পাওয়া যাচ্ছে না মনের মতো মাইলেজ।

সস্তার (Cheapest Motorcycles) যে বাইকগুলি বাজারে রয়েছে তা আবার অনেক সময় তরুণ প্রজন্মের মন কাড়ছে না। সবদিক ভেবেই এবার মধ্যবিত্তের মনের মতো একটা বাইক নিয়ে আসতে চলেছে বাজাজ অটো (Bajaj)।

Cheapest Motorcycles

  • Cheapest Motorcycles: গ্যাসে চলবে বাজাজের বাইক

দেশের অন্যতম বড় বাইক প্রস্তুতকারী সংস্থা বাজাজ অটো। সংস্থার তৈরি পালসার (Bajaj Pulsar) হোক কিংবা বাজাজ প্লাটিনা! রীতিমত ঝড় তুলেছে ভারতের রাস্তায়। এবার আরও এক বিপ্লব ঘটাতে চলেছে বাজাজ। খুব শীঘ্রই সিএনজি গ্যাসে চলবে এমন বাইক (Bajaj CNG Motorcycle) আনতে চলছে সংস্থা।

আর তা গত কয়েকদিন আগেই জানিয়েছেন বাজাজ অটোর (Bajaj Auto) এমডি (MD) রাজীব বাজাজ। আর তা হবে খুবই সস্তার (Cheapest Motorcycles)।

  • Cheapest Motorcycles: বাইক রিফুয়েলিং অনেক সহজ

দীর্ঘদিন ধরেই এই বাইক তৈরি করা নিয়ে কাজ চলছে সংস্থা। অবশেষে সিএনজি গ্যাসে চলবে এমন বাইক বানাতে বাজাজ (Cheapest Motorcycles)সফল হয়েছে বলেই মনে করা হচ্ছে। সংস্থার দাবি, পরিবহণ খরচ কমাতে সাহায্য করবে এই সিনজি বাইক (Bajaj CNG Motorcycle)। এমনকি মাইলেজেও নজর কাড়বে বাইকটি। বিশেষ করে পেট্রোল কিংবা ডিজেলের দাম হু হু করে বাড়ছে। এই অবস্থায় সিএনজি বাইক রিফুয়েলিং অনেক সহজ হবে বলেও মনে করছে বাজাজ অটো (Bajaj Auto)।

  • Cheapest Motorcycles: মাত্র ৪০ হাজারেই হবে?

তবে কবে এই বাইকটি ভারতের রাস্তায় দেখা যাবে তা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে খুব শীঘ্রই বাজাজ বাইকটি আনতে পারে। কিন্তু দাম (Cheapest Motorcycles)কত হবে? এক সংবাদমাধ্যমের দাবি, বাইকটির দাম ৪০ থেকে ৫০ হাজারের মধ্যে হতে পারে। বিশেষ করে মধ্যবিত্তের কথা ভেবেই বাইকটি ভারতের অটো মোবাইল বাজারে নিয়ে আসবে বাজাজ। যদিও দাম নিয়ে সংস্থার তরফে কিছু জানানো হয়নি।

এমনকি বাইকের ডিজাইন কেমন হবে তাও স্পষ্ট নয়। তবে গ্যাসে চলবে বাইক! এমন ঘোষণার পর থেকেই নতুন প্রজন্মের বাইক রাইডারদের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+