Maruti Eeco 7 seater Tax Free: করমুক্ত হল মারুতির সবথেকে সস্তার গাড়ি! মাইলেজ আর দাম অবাক করবে
Maruti Eeco 7 seater Tax Free: দেশের অন্যতম বড় গাড়ি নির্মাতা সংস্থা Maruti। সংস্থা সবথেকে সস্তার (Cheapest Car) গাড়ি Eeco Tax Free হচ্ছে। সংস্থা চায়, আরও বিক্রি বাড়াতে। আর সেই কারনেই এই সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে Maruti। এর আগে Maruti Fronx, Baleno এবং Brezza এর মতো SUV গাড়িগুলিকে Tax Free করে মারুতি।
এবার সেই তালিকায় যুক্ত হল Maruti Eeco। এই গাড়িটি ক্যান্টিন স্টোর্স ডিপার্টমেন্ট (CSD) থেকে কিনতে (Maruti Eeco 7 seater Tax Free) পারবেন।

ছবি সৌজন্য- www.marutisuzuki.com
CSD এ গাড়ি অনেকটাই সস্তা বিক্রি হয়। ক্যান্টিন নামেই পরিচিত। দেশের জওয়ানরা সামান্য করে সমস্ত জিনিস এখান থেকে কেনার সুযোগ পান। বলে রাখা প্রয়োজন, CSD-এ গাড়ি কেনার ক্ষেত্রে GST 28% এর জায়গায় মাত্র 14% কর দিতে হয়। এক নজরে দেখে নিন CSD এ Eeco কেনার ক্ষেত্রে কতটা সস্তা (Maruti Eeco 7 seater Tax Free) হবে-
Maruti Eeco 7 seater Tax Free: করমুক্ত হল এই গাড়ি
Maruti Eeco এর এক্স শোরুম প্রাইস 5.33 লাখ টাকা। যেখানে CSD এ কেনার ক্ষেত্রে 4,49,657 টাকায় কেনার সুযোগ রয়েছে। কর (Maruti Eeco 7 seater Tax Free) কমে যাওয়ায় এক ধাক্কায় 82,343 টাকা পর্যন্ত কম হয়ে যায়। একই ভাবে 7 STR STD ভেরিয়েন্টের এক্স শোরুম প্রাইস 5,61,000 টাকা। কিন্তু এই ভেরিয়েন্ট CSD এ 4,75,565 টাকায় বিক্রি হওয়ার সুযোগ রয়েছে। ফলে কর থেকে 85,435 টাকা পর্যন্ত বেঁচে যাবে। Maruti Eeco 7 seater এ ভেরিয়েন্ট হিসাবে কর 96,339 টাকা পর্যন্ত বেঁচে যাওয়ার সুযোগ রয়েছে।
Maruti Eeco 7 seater Tax Free: 27km পর্যন্ত মাইলেজ-
Maruti Eeco 7 seater এ 1.2L লিটারের পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 80.76 PS পর্যন্ত পাওয়ার এবং 104.4 Nm পর্যন্ত টর্ক জেনারেট করআ যায়। এই গাড়ি পেট্রোল এবং CNG অপশনে কেনার সুযোগ রয়েছে। পেট্রোল মোডে Maruti Eeco 20 kmpl পর্যন্ত মাইলেজ দেয়। অন্যদিকে CNG মোডে Maruti Eeco 27km/kg মাইলেজ দিতে পারে। Eeco-তে ব্যবহৃত ইঞ্জিন সব ধরনের আবহাওয়ার জন্য সেরা। কম দামের মধ্যে অনেকটাই বড় গাড়ী এটি। ফলে একসঙ্গে অনেকে মিলে এই গাড়িতে চড়ার সুবিধা (Maruti Eeco 7 seater Tax Free) রয়েছে।
Maruti Eeco 7 seater Tax Free: একাধিক ফিচার-
Maruti Suzuki Eeco -তে 2 টি এয়ারব্যাগ, এন্টি লক ব্রেকিং সিস্টেম, স্লাইডিং ডোর্স, চাইল্ড লক, রিভার্স পার্কিং সেন্সরের মতো একাধিক ফিচার যোগ করা হয়েছে। Eeco তে মোট 13 টী ভেরিয়েন্ট রয়েছে। যার মধ্যে 5 সিটার, 7 সিটার অপশনও রয়েছে।












Click it and Unblock the Notifications