Cheapest Bike Under 1 Lakh: ফুল ট্যাঙ্ক তেল ভরলে ছুটবে ৭০০ কিমি! মাত্র ৫ হাজারে বাড়ি আনুন Honda SP 125 বাইকটি

Cheapest Bike Under 1 Lakh: ভারতের বাজারে সবসময় বাইক কিংবা স্কুটারের চাহিদা আছে। তবে প্রিমিয়াম বাইক নয়, বরং সস্তার বাইক কেনার প্রতি ঝোঁক রয়েছে একটা বড় অংশের। আর সে কথা মাথায় রেখেই বিভিন্ন বাইক প্রস্তুতকারী সংস্থাও বাজেট ফ্রেন্ডলি বাইক কিংবা স্কুটার লঞ্চ করে। এক্ষেত্রে মাইলেজটাও খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সেরা অপশন হতে পারে Honda SP 125। একেবারে মধ্যবিত্তের আয়ত্তে এই বাইক।

এমনকী মাইলেজেও ধারে কাছে নেই। এক নজরে জেনে নিন Honda SP 125 Bike টির সমস্ত খুঁটিনাটি তথ্য (Cheapest Bike Under 1 Lakh) । এমনকী সবথেকে সস্তায় (Honda SP 125 Bike on Down Payment and EMI) কীভাবে এই বাইক কিনবেন সেই তথ্যও রইল এই প্রতিবেদনে-

Cheapest Bike Under 1 Lakh

Cheapest Bike Under 1 Lakh: দাম

ইন্ডিয়ান মার্কেটে Honda SP 125 বাইকটির এক্স শোরুম দাম পড়বে ৮৫ হাজার ১৩১ টাকা। টপ মডেলের দাম পড়বে ৮৯ হাজার ১৩১ টাকা (এক্স শোরুম)। Honda SP 125 Bike টির দুটি ভেরিয়েন্ট আছে। ড্রাম এবং ডিস্ক ভেরিয়েন্টে কেনার সুযোগ আছে। এমনকী এবিএস অপশনেও Honda SP 125 টি বাইকটি কেনার সুযোগ আছে।

Cheapest Bike Under 1 Lakh: অন রোড Honda SP 125 এর দাম কত পড়বে?

Honda SP 125 বাইকটির চাহিদা আছে ভারতীয় বাজারে। অন্যতম বিক্রিত বাইক এটি। দিল্লির বাজারে এই বাইকটির বেস মডেলের অন রোড দাম পড়বে প্রায় ১ লাখ টাকা । এর দামে ৮ হাজার ৪৯৭ টাকার আরটিও এবং ৬ হাজার ৪৮৪ টাকার ইন্সোরেন্স অ্যামাউন্ট পড়বে। কলকাতায় অবশ্য এই দাম আলাদা হবে। এই বিষয়ে আরও জানতে যে কোনও শোরুম কিংবা হোন্ডা ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

তবে Honda SP 125 বাইকটি মাত্র ৫ হাজার টাকা ডাউন পেমেন্ট করে কিনতে পারবেন। বাকি টাকা লোন এবং ইএমআই অপশনে দিন।

Cheapest Bike Under 1 Lakh: কত টাকা EMI দিতে হবে?

ডাউন পেমেন্টের পর বাকি ৯৭ হাজার টাকা লোন হিসাবে নিতে হবে। এক্ষেত্রে সুদ হবে 10.5 শতাংশ। তিন বছরের জন্য লোন নিতে পারেন। এক্ষেত্রে মাসে মাসে মাত্র তিন হাজার ১৬৭ টাকা ইএমআই হিসাবে দিতে হবে। কলকাতায় এই লোন অ্যামাউন্ট হতে পারে।

Cheapest Bike Under 1 Lakh: ইঞ্জিন

Honda SP 125 Bike টিতে 123.94cc এর সিঙ্গল-সিলিন্ডার BS 6, OBD2 কমলিএট PGM-FI ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 8kW পর্যন্ত পাওয়ার এবং 10.9 Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারবে। সংস্থার দাবি, এই বাইক এক লিটার পেট্রোলে ৬৫ কিলোমিউটার পর্যন্ত ছুটতে পারবে। আর সেই হিসাবে একবার যদি ফুল ট্যাঙ্ক করে নেন তাহলে ৭০০ কিমি পর্যন্ত ছুটতে পারবে Honda SP 125 Bike টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+